০৮:০১ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নিহত ২

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বজ্রপাতে দু’জন নিহত হয়েছে। বৃহস্প্রতিবার (১২ আগস্ট) সকাল ১০টায় জেলার গোমস্তাপুরে এ ঘটনা ঘটে।

বজ্রপাতে ২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গোমস্তাপুর থানার ওসি দিলিপ কুমার দাস।

নিহতরা হলেন, উপজেলার পার্ববর্তীপুর ইউনিয়নের শেরপুর কোঠাডাঙ্গা এলাকার আদিবাসি মৃত ঝাড়িয়ার ছেলে বিদয় উঁরাও (৫০) ও বড়দাদপুর ইউনিয়নের স্কুলপাড়া এলাকার এমরানের ছেলে ইয়াসিন (১৪)।

ওসি দিলিপ জানান, সকালে বিদয় উঁরাও (৫০) তার বাড়িতে বজ্রপাত হলে সেখানেই তার মৃত্যু হয়। অন্যদিকে ইয়াসিন (১৪) মাঠে ঘাস কাটতে গেলে মাঠেই বজ্রাঘাতে তার প্রাণ যায়।

গোমস্তাপুর উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান জানান, বজ্রপাতে নিহতদের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নিহত ২

প্রকাশিত : ০৫:২৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১