১২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

রংপুরে ওষুধ ব্যবসায়ীকে পিটিয়ে জখমের ঘটনায় মামলা দায়ের

রংপুরে এক ওষুধ ব্যবসায়ীকে পিটিয়ে জখম ও দোকানপাট ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে আধাবেলা দোকানপাট বন্ধ রেখে প্রতিবাদ জানিয়েছেন ব্যবসায়ীরা। রংপুর মহানগরীর পর্যটন মোড় দোকান মালিক সমিতির অর্ন্তভুক্ত ব্যবসায়ী নের্তৃবৃন্দ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত এই আধাবেলা দোকানপাট বন্ধ রাখেন।
রংপুর পর্যটন মোড় দোকান মালিক সমিতির সভাপতি রাশেদুজ্জামান রিপন জানান, বুধবার রাত ৯টার দিকে পর্যটন মোড় এলাকার রূপালি মেডিসিনের দোকানে মেডিকেয়ার ক্লিনিকের রোগির এক আত্মীয় ওধুষ নিতে আসেন। ওষুধ নিয়ে তিনি ক্লিনিকে ফিরে যান। পরবর্তীতে মেডিকেয়ার ক্লিনিক অ্যান্ড ফামার্সির সেল্সম্যান হৃদয়ের সাথে বাকবিতন্ডা হয় রূপালি মেডিসিন দোকানের ইমরান হোসেন সোহেলের। তাৎক্ষনিকভাবে আমি ঘটনাটি নিয়ন্ত্রণে নিয়ে মিমাংসার চেস্টা করি। কিন্তু মেডিকেয়ার ক্লিনিকের মালিক পারভেজ, আঙ্গুর ও মিলনসহ অজ্ঞাতনামা বেশ কয়েকজন যুবক এসে অর্তকিতভাবে রূপালি ফার্মাসি মালিক ইমরান হোসেন সোহেলের উপর হামলা চালায় ও দোকানপাট ভাঙচুর করে পালিয়ে যান। এ ঘটনায় ব্যবসায়ী নেতৃবৃন্দের সিদ্ধান্তে আধাবেলা দোকানপাট বন্ধ রাখা হয়।
এ বিষয়ে রূপালি ফার্মাসির মালিক ইমরান হোসেন সোহেল জানান, মেডিকেয়ার ক্লিনিকের রোগির আত্মীয় আমার দোকানে ওষুধ ক্রয়ের কারণে ওই ক্লিনিকের মালিক ক্ষিপ্ত হয়ে উঠে এবং দলবল নিয়ে দোকানে হামলা চালান। এসময় তারা দোকানে থাকা এক লাখ টাকা লুট করে নিয়ে যান। পরে ব্যবসায়ী নেতৃবৃন্দ এগিয়ে আসলে তারা পালিয়ে যান।
এ ব্যাপারে মেডিকেয়ার ক্লিনিকের মালিক পারভেজ জানান, আমার ফার্মাসীর ছেলেকে মারপিট করেছে রূপালী ফার্মেসির মালিক পক্ষের লোকজন। এ নিয়ে শুনতে গেলে তারা আমার উপর চড়াও ধস্তাধস্তি করেন। এতে দোকানের ক্ষয়ক্ষতি হয়।
ধাপ পুলিশ ফাড়িঁর ইনর্চাজ মাহামুদুল হাসান জানান, এ ঘটনায় তাৎক্ষনিকভাবে সেখানে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তবে এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ব্যবসায়ী নের্তৃবৃন্দের পক্ষে মামলা করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

ফাঁকিকৃত ৫৩২ কোটি টাকার আয়কর আদায় করলো আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট

রংপুরে ওষুধ ব্যবসায়ীকে পিটিয়ে জখমের ঘটনায় মামলা দায়ের

প্রকাশিত : ০৫:৫৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১