১২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহত

গাজীপুরের কালিয়াকৈরে যাত্রীবাহী বাসের চাপায় হুমায়ুন আহম্মেদ নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার বাড়ইপাড়া এলাকায় এদুর্ঘটনা ঘটে। নিহত হুমায়ুন ময়মসিংহ জেলার ফুলপুর থানার মোঃ হাবিবুর রহমানের ছেলে। সে স্থানীয় ডিভাইন টেক্সটাইল কারখানায় শ্রমিক হিসাবে কর্মরত ছিল।

জানা যায়, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা¯’ ডিভাইন টেক্সটাইল কারখানার শ্রমিক হুমায়ুন ওই দিন দুপুরে ছাইকেল চালিয়ে কারখানায় যাওয়ার পথে বাড়ইপাড়া ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পৌছিলে পিছন দিক থেকে আগত একটি যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনা স্থলে তার মৃত্যু হয়।খবর পেয়ে সালনা হাইওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর গোলাম ফারুক বলেন, চালক ও হেলপার পালিয়ে গেলেও ঘাতক বাসটি জব্ধ করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

ফাঁকিকৃত ৫৩২ কোটি টাকার আয়কর আদায় করলো আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহত

প্রকাশিত : ০৬:৪০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১