০৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

ঝিনাইদহে ট্রাক চাপায় স্কুল ছাত্র নিহত

ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুরে ট্রাক চাপায় লিখন হোসেন (১১) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার হাটগোপালপুরে বাজারের সিএনজি স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লিখন হোসেন উপজেলার পাইকপাড়া গ্রামের জিল্লু মিয়ার ছেলে। সে হাটগোপালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪ চতুর্থ শ্রেনীর ছাত্র ছিল। ঝিনাইদহ থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক জানান, সকালে স্কুলছাত্র লিখন হোসেন বাইসাইকেল যোগে বাড়ি থেকে বাজারে আসছিল। পথে বাজারের সিএনজি স্ট্যান্ড এলাকায় পৌঁছালে মাগুরা থেকে ঝিনাইদহ গামী একটি রড বোঝায় ট্রাক তাকে চাপা দেয়। সেখান থেকে তাকে গুরুতর আহত অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ট্রাকটি আটক হলেও চালক ও হেলপার পলাতক রয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

ঝিনাইদহে ট্রাক চাপায় স্কুল ছাত্র নিহত

প্রকাশিত : ০৮:৪২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১