০১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

খুলনায় শুরু বিদ্যানন্দের এক টাকায় আহার

স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বিদ্যানন্দ ফাউন্ডেশন এবার খুলনায় শুরু করেছে এক টাকায় আহার কার্যক্রম। প্রতিষ্ঠার শুরু থেকেই অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে প্রশংসা কুড়িয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। সব বিভাগীয় শহরে কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে খুলনায় কার্যক্রম শুরু করছে প্রতিষ্ঠানটি। বিভিন্ন প্রান্ত থেকে আসা স্বেচ্ছাসেবীরা খুলনায় বিদ্যানন্দের এ মানবিক কার্যক্রমে কাজ করছে। শুক্রবার দুপুরে খুলনা জেলাখানা ঘাটের ওপারে রাজাপুরের একটি বস্তিতে এক টাকায় শতাধিক হত দরিদ্র মানুষকে আহার দিয়েছে বিদ্যানন্দ। এক টাকায় আহারের মধ্যে ছিল ভাত ও মুরগির মাংস। এক টাকায় আহার পেয়ে হাসি ফুটেছে সুবিধাবঞ্চিত মানুষের মুখে।

এর আগে বৃহস্পতিবার (১২ আগস্ট) খুলনার ফুলবাড়ি গেটে অ্যাজাক্স জুট মিল শ্রমিকদের শিশু সন্তান ও শহরে ঘুরে ঘুরে জোড়া খাসির মাংস ও ভাত দিয়ে এক টাকায় আহার কার্যক্রম শুরু করা হয়। ওই দিন ২০০ শিশু ও বৃদ্ধদের খাবার দেওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্বেচ্ছাসেবক বলেন, বিদ্যানন্দের এক টাকার আহার কার্যক্রম খুলনায় শুরু হয়েছে। শুক্রবার জেলখানা ঘাটের ওপারে রাজাপুর সবুরুননেছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৭-১২ বছরের শিশু ও ৬০ বছরের ওপরের যে কোনো বৃদ্ধ-বৃদ্ধাকে এই এক টাকার আহার দেওয়া হয়েছে। মোট ১০৫ জনকে এ খাবার দেওয়া হয়। প্রতিদিন এ কার্যক্রম চলবে। শুধু মাত্র দরিদ্র, অসহায় ও বঞ্চিতদের এ খাবার দেওয়া হবে। শুক্রবার ভাত আর মুরগির মাংস দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, এক বেলার এই খাবার যেন অসহায় মানুষরা ভিক্ষাবৃত্তি বলে মনে না করেন সেজন্য সবার কাছ থেকে এক টাকা নেওয়া হচ্ছে। এক টাকায় এক প্যাকেট খাবার পেয়ে খুশিতে আত্মহারা দরিদ্র মানুষগুলো।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

ফাঁকিকৃত ৫৩২ কোটি টাকার আয়কর আদায় করলো আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট

খুলনায় শুরু বিদ্যানন্দের এক টাকায় আহার

প্রকাশিত : ০৮:৪৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১