০১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

মেয়ে বলে নবজাতককে হত্যা করলো পাষন্ড মা

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন বাইড়া গ্রামে প্রবাসী দম্পতির ঘরে মেয়ে শিশু জন্ম নেয়ায় রাবেয়া নামের ১৯ দিন বয়সী এক শিশুকে খালের পানিতে ফেলে হত্যা করেছে পাষন্ড মা। এ ঘটনায় অভিযুক্ত মা রতœা আক্তারকে (১৯) গ্রেফতার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার টনকি ইউনিয়নের বাইড়া গ্রামের একটি খাল থেকে শিশুর মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শিশু রাবেয়া একই এলাকার দুবাই প্রবাসী মজিবুর রহমানের একমাত্র মেয়ে। এ ঘটনায় নিহতের দাদা বাদী হয়ে সন্ধ্যায় থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। নিহতের দাদা বাচ্চু মিয়া বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে আমরা বাড়ির পাশের একটি জমিতে কাজ করতে যাই। কিছুক্ষণ পরে পুত্রবধূ রতœা আক্তারের চিৎকার শুনে বাড়ি গিয়ে দেখি রাবেয়াকে পাওয়া যাচ্ছেনা। পরে সবাই মিলে বিভিন্ন স্থানে তাকে খুঁজতে থাকি। সারা দিন কোথাও না পেয়ে সন্ধ্যায় বাঙ্গরা বাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করি। শুক্রবার বাড়ির পাশের খালে মরদেহ ভেসে উঠলে স্থানীরা পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করে। এদিকে মায়ের হাতে ১৯দিনের শিশুকে পানিতে ফেলে হত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, জিজ্ঞাসাবাদে নিহতের মা রতœা আক্তার পুলিশের কাছে স্বীকার করেন, প্রথম সন্তান মেয়ে হওয়ায় সকলের অগোচরে বাড়ির পাশে খালে ফেলে দেয়। নিহতের দাদার দায়ের করা হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার সকালে বিঞ্জ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

ফাঁকিকৃত ৫৩২ কোটি টাকার আয়কর আদায় করলো আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট

মেয়ে বলে নবজাতককে হত্যা করলো পাষন্ড মা

প্রকাশিত : ০৫:৩০:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১