০৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

মির্জাগঞ্জে শোক দিবসে বিদ্যালয়ের উত্তোলিত হয়নি জাতীয় পতাকা

জাতীয় শোক দিবসে সরকারি বেসরকারী প্রতিষ্ঠানে পতাকা উত্তোলনের নির্দেশনা থাকলেও পটুয়াখালীর মির্জাগঞ্জের একটি প্রাথমিক বিদ্যালয়ের উত্তোলন করা হয়নি জাতীয় পতাকা ও পালন করা হয়নি শোক দিবসের কর্মসূচী।
রবিবার সকাল ১১ টায় সরেজমিনে উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের ১০৯নং মধ্য চাইলতাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমন চিত্র দেখা যায়।
স্থানীয়দের কাছে জানতে চাইলে তারা বলেন, সকল থেকে এখানে কোন অনুষ্ঠান হয়নি। আর পতাকা উত্তোলনও করতে দেখিনি।
জানতে চাইলে পতাকা না উত্তোলনের কথা স্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ্ আলম বলেন, আমি ইউনিয়ন আওয়ামী লীগের অনুষ্ঠানে ব্যস্ত ছিলাম।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম বলেন, প্রতিটি বিদ্যালয়ে নির্দেশনার চিঠি পাঠানো হয়েছে। এমনকি প্রধান শিক্ষকদের ম্যাসেঞ্জারেও এ নির্দেশনা পাঠানো হয়েছে। যদি কেহ নির্দেশনা অমান্য করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ তানিয়া ফেরদৌস জানান, বিষয়টি প্রাথমিক শিক্ষা অফিসারকে দেখার জন্য বলা হবে।
উল্লেখ্য, যথাযথ মর্যাদায় মির্জাগঞ্জ উপজেলা প্রশাসন ও পরিষদের উদ্যোগে ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রকৃতিতে পুষ্পঅর্পন আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ৮ টা ৩০ মিনিটে বঙ্গবন্ধুর প্রকৃতিতে পুষ্পঅর্পন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী, উপজেলা নির্বাহী অফিসার, মোসাঃ তানিয়া ফেরদৌস ও উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সরকারি বে-সরকারি প্রতিষ্ঠান।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় বৃহস্পতিবার

মির্জাগঞ্জে শোক দিবসে বিদ্যালয়ের উত্তোলিত হয়নি জাতীয় পতাকা

প্রকাশিত : ০৭:০৪:০৫ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১