০৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

ময়মনসিংহ মেডিকেলে আরও ২৫ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে এক দিনে ২৫ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ১০ জন করোনা শনাক্ত ও ১৫ জনের উপসর্গ ছিল।

করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের নুরুল হুদা (৬৫), নুরুল ইসলাম (৬০), পরিমল চন্দ্র দে (৯০), ত্রিশালের হাসিনা (৬২), আনোয়ারা বেগম (৭৭), হালুয়াঘাটের বিজয় রিচিল (৬০), তারাকান্দার ইউসুফ (৮০), নান্দাইলের আব্দুল হেলিম (৬৫), নেত্রকোনা মোহনগঞ্জের জাহানারা (৫৪), শেরপুর শ্রীবর্দীর মাহমুদা (৬৪)।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহ নগরীর সীমা সাহা (৫০), লুতফুন্নাহার (৮৩), গফরগাঁওয়ের রমিজউদদীন (৮৫), সালেহা (২৫), ত্রিশালের শামীমা নাসরিন (২৬), ঈশ্বরগঞ্জের রওশন আরা (৫০), ফুলবাড়িয়ার আবু বকর সিদ্দিক (৬০), মুক্তাগাছার জরিনা খাতুন (৫৫), নান্দাইলের খোদেজা বেগম (৪৬), গৌরীপুরের শিরিন (৫০), নেত্রকোনা পুর্বধলার ফরহাদ (৪৫), কেন্দুয়ার আব্দুর রহমান (৮৫), জামাপুর দেওয়ানগঞ্জের রোকেয়া (৬০), কিশোরগঞ্জ সদরের সুমেতা (৬০), টাঙ্গাইল মধুপুরের আকবর আলী (৬০)।

হাসপাতালের করোনা ইউনিটের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (ফোকাল পারসন) মহিউদ্দিন খান মুন রোববার সকাল সোয়া ১০টায় এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বর্তমানে করোনা ইউনিটে ৩৫৯ জন চিকিৎসাধীন। ভর্তি হওয়া রোগীদের নমুনা পরীক্ষা করে ২২৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে আইসিইউতে ভর্তি আছেন ২১ জন।

এক দিনে নতুন করে ভর্তি হয়েছেন ৪৬ জন রোগী। এ সময়ের মধ্যে ৫৯ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। ওয়ান স্টপ ফ্লু কর্নারে ১১০ জন সেবা নিয়েছেন এবং টেলিমেডিসিন সেবা নিয়েছেন ১৮ জন।

জেলা সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, নতুন করে ৬৮৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৮৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় ১৯ হাজার ১৮১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ভালুকায় বকেয়া বেতন ও বোনাসের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, লাঠিচার্জে ছত্রভঙ্গ

ময়মনসিংহ মেডিকেলে আরও ২৫ জনের মৃত্যু

প্রকাশিত : ০৭:৫৯:১৭ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১