বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করছেন নেতা কর্মীরা। মাদারীপুর জেলা আওয়ামী লীগ, জেলা প্রশাসন, পুলিশ বিভাগসহ নানা সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। জেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রায় এক হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সকালে মাদারীপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর জেলা যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগসহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, জেলা যুবলীগের সভাপতি আতাহার আলী সর্দার, জেলা কৃষক লীগের সভাপতি জাকির হোসেন হাওলাদার, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিক, সাধারণ সম্পাদক বায়েজিত হাওলাদার প্রমুখ। পরে বিভিন্ন স্থানে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ দিকে মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। জেলা পুলিশ বিভাগের পক্ষ থেকেও নানা কর্মসূচি পালন করা হয়। পরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়। এ দিকে শিবচর, রাজৈর, কালকিনি ও ডাসার উপজেলায় ও নানা কর্মসূচীর মধ্য দিয়ে শোক দিবস পালিত হয়।
তালেবানরা আফগানিস্তানের বিস্তীর্ণ এলাকা ইতিমধ্যে দখল করে নিয়ে এখন রাজধানী কাবুল নিয়ন্ত্রণে নেওয়ার মধ্য দিয়ে দেশটির ক্ষমতা দখলের দ্বারপ্রান্তে রয়েছে। দেশটির যখন এই রকম পরিস্থিতি তখন রাজধানী কাবুলে নারীদের বোরকা ক্রয়ের হিড়িক পড়েছে। খবর দ্য গার্ডিয়ানের। ধারণা করা হচ্ছে, দখল করা অন্যান্য প্রদেশের মতো রাজধানী কাবুলেও নিজেস্ব আইন জারি করবে তালেবান। সেই আশঙ্কা থেকেই বোরকা কিনছেন নারীরা। গেল সপ্তাহেই পোশাকের জন্য এক তরুণীকে গুলি করে হত্যা করে তালেবান বাহিনী। কাবুল দখলের আগ মুহূর্তে সেখানকার নারীরাও তৈরি হচ্ছেন পরিস্থিতি মোকাবেলার জন্য। এর আগে, ৯০-এর দশকে তালেবান সরকার যখন ক্ষমতায় আসে তখন কড়াকড়ি ভাবে বোরকা পরে মেয়েদের বাইরে বের হওয়ার নির্দেশনা জারি করে। কেউ এই নির্দেশ না মানলে তালেবানের নৈতিক পুলিশের হাতে জনসম্মুখে বেত্রাঘাতের মতো নির্মম শাস্তি পেতে হতো।




















