কুষ্টিয়ার সড়ক পথের দূর্ঘটনা রোধ করতে ৪ লেনের রাস্তা নির্মান কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। ঝিনাইদহ-কুষ্টিয়া-পাকশী-দাশুরিয়া জাতীয় মহা সড়ক (এন-৭০৪) এর কুষ্টিয়া শহরাংশের ৪ লেনের কাজ বাস্তবায়ন করছে সড়ক ও জনপথ বিভাগ কুষ্টিয়া। ইতো মধ্যে রাস্তা প্রশস্ত, মজবুতীকরন, ডিবিএস বেসকোর্স, ওয়ারিং কোর্স, হার্ডসোল্ডার নির্মান, পাশর্^ সড়ক উন্নয়নসহ বিভিন্ন আনুষাঙ্গিক কাজ প্রায় শেষের পথে। এছাড়া বাজার অংশ সমুহের প্রশস্তকরণ, পেভন্টে প্রশস্তকরণ, পুনঃনির্মাণ, ড্রেনের উপর কভার নির্মাণ, রোড ডিভাইডারসহ ফুট পথ নির্মান কাজ চলছে দ্রæত গতিতে। কুষ্টিয়া শহরাংশের ৪ লেনের কাজ দেখে শহরের চিত্রই পাল্টে গেছে। এই ৪ লেনের কাজ আগামী ২০২২ সালের ডিসেম্বর মাসে শেষ হবার কথা রয়েছে। সড়ক ও জনপথ বিভাগ কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী মোঃ শাকিরুল ইসলাম সার্বক্ষনিক তদারকি করে চলেছেন। তিনি আশা করছেন পরিবেশ অনুকুলে থাকলে ২০২২ সালের মধ্যে কাজ শেষ করতে পারবেন। আর এই কাজ শেষ হলে শহরের সুন্দর্য্যবৃদ্ধির পাশাপাশি সড়কের দূঘর্টনাও কমে আসবে।
৩৯৬ কোটির টাকার কাজের মধ্যে রয়েছে ৭১ কোটি ৭৫ লাখ ১৫ হাজার টাকা ব্যয়ে ১৩.০২৫ কিঃমিঃ বাজার অংশ সমুহের প্রশস্তকরণ, মজবুতিকরণ, ডিবিএস বেসকোর্স, ওয়ারিং কোর্স, হার্ড সোল্ডার নির্মান, আরসিসি বক্স কালভার্ট নির্মাণ, বাস-বে, মেডিয়ান, পাশর্^ সড়ক উন্নয়ন সহ অন্যান্য অনুষাঙ্গিক কাজ। ৩৫কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে ৬.৪০ কিঃমিঃ। ১৪১ কোটি ২৫ লাখ টাকা র্যয়ে ৫ কিঃ মিঃ, ১৪৭ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে ৫ কিঃমিঃ রাস্তার কাজ চলছে। এ সব কাজের মধ্যে আরো রয়েছে ইউ ড্রেন, ফুটপথ, রোড ডিভাইডার এবং ইন্টার সেকশন উন্নয়ন। এই ৪ লেনের কাজ গত১০ ডিসেম্বর ২০১৯ সালে একনেকে অনুমোদন দেয়া হয় এভং ২৮ জানুয়ারী ২০২০ তারিখে প্রশাসনিক অনুমোদন লাভ করে। ৫টি প্যাকেজে এই কাজ চলছে।
অপর দিকে, ৪ কোটি ৪৯ লাখ ৯৫ হাজার টাকা ব্যয়ে ত্রিমোহনী, মেহেরপুর –চুয়াডাঙ্গা- ঝিনাইদহ সড়কের সড়কের আংশিক মজবুতিকরণসহ ওভারলে কাজ ১০০ভাগ শেষ হয়েছে। এছাড়া ভেড়ামার-দৌলতপুর ( জেড-৭৪১১) জেলা মহা সড়ক ৭ কোটি ৯ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে মেরামতসহ ডিবিএসটি কাজ চলছে। যা শেষের পথে। এ ছাড়াও ভেড়ামারা -দৌলতপুর ( জেড-৭৪১১) সড়কের ৩য় কিঃমিঃ ও ৮ম কিঃমিঃ রাস্তার ২+২ মিঃ , দৌলতপুর- দৌলতখালি-মথুরাপুর হাই স্কুল বাজার (জেড-৭৪১২) সড়কের ৯ম কিঃমিঃ এর ২ মিঃ, সদরপুর বাজার-হালসা রেল বাজার জেড-৭৪৬৫) সড়কের ২য় ডিকঃমিঃ এর ২ মিঃ ১ কোটি ৯ লাখ ২৪ হাজার টাকা ব্যয়ে এবং সদরপুর বাজার – হালসা রেল বাজার জেড-৭৪৬৫) সড়কের ৪র্থ কিঃমিঃ এর ৪+২=৬ মিঃ কাজ ৭৮ ২৮ হাজার টাকা ব্যয়ে শেষ করা হয়েছে।
সদরপুর-৮৫ লাখ ৬৩ হাজার টাকা ব্যয়ে সদরপুর-ঝুটিয়াডাঙ্গা-আসাননগর-হাটবোয়ালিয়া সড়কের ৫ কিঃমিঃ রাস্তার ৬ মিঃ মেরামত শেষ করা হয়েছে। ৭১ লাখ ৯৭ হাজার টাকা ব্যয়ে সদরপুর-ঝুটিয়াডাঙ্গা-আসাননগর-হাটবোয়ালিয়া সড়কের ৮ কিঃমিঃ রাস্তার ৬মিঃ মেরামত কাজ শেষ করা হয়। দৌলতপুর -দৌলতখালি -মথুরাপুর হাই স্কুল বাজার সড়কের ১ কিঃ মিঃ এবং সদরপুর-ঝুটিয়াডাঙ্গা-আসাননগর-হাটবোয়ালিয়া সড়কের ৯ম কিঃমিঃ ৬৩ লাখ ৬২ হাজার টাকা ব্যয়ে ৪ মিঃ রাস্তা মেরামতের কাজ শেষ করা হয়েছে।
এ ছাড়া জেলা মহাসড়ক মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্পের আওতায় ৮৬ কোটি ২৬ লাখ ৪৩ হাজার টাকা ব্যয়ে ৩৫.৬৫ কিঃমিঃ ৩টি রাস্তার কাজও এই অর্থ বছরে শেষ হওয়ায় সাধারণ জনগন এর সুফল পাচ্ছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















