০৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

ঝিনাইদহে বিনম্র শ্রদ্ধায় জাতির জনকের ৪৬তম শাহাদত বার্ষিকী পালিত

ঝিনাইদহে বিনম্র শ্রদ্ধায় ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালিত হয়েছে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন উপজেলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল, কোরআনখানি, কাঙ্গালিভোজ, আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগ, সরকারি-বেসরকারি অফিস, আদালত, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান। সকাল সাড়ে ৮টার সময় রাষ্ট্রের পক্ষে ঝিনাইদহ জেলা প্রশাসক মো: মজিবর রহমান ও পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম বঙ্গবন্ধু প্রেরণা ৭১এ পুস্পমাল্য অর্পণ করেন।

পরে সংরক্ষিত মহিলা আসনের এমপি খালেদা খানম, জেলা আওয়ামী লীগের সাধারণ সপাদক ও পৌরসভা মেয়র সাইদুল করিম মিন্টু ও জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি— দাসসহ মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিকদের বিভিন্ন সংগঠন, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর পক্ষ থেকে পুস্পমাল্য অর্পণ করা হয়। এছাড়া পরে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ঝিনাইদহ শহরে শোকর‌্যালী বের করা হয়। শোকর‌্যালী শহরের প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে শেষ হয়। এছাড়াও দিনব্যাপী আলোচনা সভা, দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়। জেলা শহরের পাড়া, মহল্লা ও প্রতিটি গ্রামে এই কর্মসুচি পালিত হয়।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

সোনারগাঁয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

ঝিনাইদহে বিনম্র শ্রদ্ধায় জাতির জনকের ৪৬তম শাহাদত বার্ষিকী পালিত

প্রকাশিত : ০৫:৩২:৪১ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১