০৬:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

রূপগঞ্জে প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কে প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় একজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে পুলিশ ট্রাকটিকে উদ্ধার করলে চালক ও হেলপার পালিয়ে যায়। গত রোববার(১৫আগস্ট) রাত ১টার দিকে এশিয়ান হাইওয়ে সড়কের মুন্সি পাম্পের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, গাজীপুর জেলার টঙ্গী বোর্ডবাজার এলাকার খলিলুর রহমানের ছেলে প্রাইভেটকারের চালক আলমগীর হোসেন, চাঁদপুর জেলার সেনাবাহিনীর কার প্রিন্টার আজাদ হোসেন(৩৫), আনোয়ারের ছেলে রফিকুল ইসলাম(৩১)। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানা গেছে, গত রোববার রাত ১টার দিকে এশিয়ান হাইওয়ে সড়কে কাঞ্চনমুখী প্রাইভেটকার(ঢাকা-মেট্রো-গ-২৫-৬৭৮০) ও ট্রাকের(ঢাকা মেট্রো-ট-২০-২৮৫৯) সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিন যাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ভূলতা হাইওয়ে পুলিশের টিআই সালাউদ্দিন জানান, নিহত তিনজন পুরুষ যাত্রী। তাদের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

রূপগঞ্জে প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-৩

প্রকাশিত : ০৫:৩৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১