০৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

মাষ্টারদা সূর্য সেন সড়ক বিলীন হয়ে যাচ্ছে খাল গর্ভে

ছবি:- পটিয়ায় তেকোটা বৌদ্ধ মন্দির সড়ক খাল ও পুকুরের ভাঙ্গনে বিলিন হয়ে যাচ্ছে

চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের চন্দকলা ব্রিজ থেকে গৈড়লা তেকোটা মাষ্টারদা সূর্য সেন সড়কটি চাঁনখালী খালের গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। বর্তমানে এ সড়ক দিয়ে প্রায় ৫ হাজার জনসাধারণের চলাচলে দূর্ভোগ দেখা দিয়েছে। এলাকাবাসী এ সড়কটি দ্রæত সংস্কারের জন্য স্থানীয় এমপি সহ সং¯িøস্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন।

জানা যায়, চন্দকলা ব্রিজ থেকে গৈড়লা ঘোষের হাট সহ তেকোটা বৌদ্ধ মন্দির পর্যন্ত প্রায় দুই কিলোমিটার মাষ্টারদা সূর্য সেন সড়ক রয়েছে। দীর্ঘদিন থেকে এ সড়কটির বিভিন্ন এলাকায় ব্রিক সলিং উঠে গিয়ে এবং রাস্তার মাটি সরে গিয়ে ছোট বড় গর্তেও সৃষ্টি হয়েছে। তাছাড়া চাঁনখালী ভাঙ্গন ও পার্শ্ববর্তী পুকুরের ভাঙ্গনে রাস্তার দু’পাশে খাল ও পুকুরের গর্ভে ভেঙ্গে বিলীন হয়ে যাচ্ছে। গত কয়েকবছর আগে রাস্তার পাশে করা পাকা রিটেইনিং ওয়ালটির নি¤œ কাজের কারনে খালের পাশে ধ্বসে গেছে। এ অবস্থায় এ সড়ক দিয়ে পায়ে হেটে চলাচল করা খুবই কষ্টকর হয়ে পড়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায় তেকোটা- মাষ্টারদা সূর্য সেন সড়কের বৌদ্ধ মন্দিরের সামনে সড়কের একটি ব্রিজের দুইপাশের মাটি সরে গিয়ে ও রাস্তার মাটি খালের পানিতে বিলীন হয়ে গেছে।

ধলঘাট ইউপি চেয়ারম্যান রনবীর ঘোষ টুটুন জানিয়েছেন, তিনি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে রাস্তা দু’পাশে ৪ লাখ টাকা ব্যয়ে মাটি বরাট করা হয়েছে। রাস্তার ভাঙ্গন রোধে চন্দ্রকলা ব্রিজ এলাকায় এলজিইডি এর অধিনে প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে পাকা রিটেইনিং ওয়াল দেওয়া হয়েছে। টিকাদারের নি¤œমানের কাজের জন্য বর্তমানে এ ওয়ালটি চাঁনখালী কালে ধসে গেছে। ফলে রাস্তার মাটি খালে বিলীন হয়ে গেছে। তাছাড়া সড়কের বিভিন্ন এলাকা পানি নিষ্কাষনের কালভার্টগুলি ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাষনে বাধাপ্রাপ্ত হয়ে রাস্তার উপর দিয়ে পানি উপছে পরে রাস্তা ভেঙ্গে যাচ্ছে। এ রাস্তাটি সংস্কারের জন্য চলতি অর্থ বছরে পরিষদের ১% পাওয়া বরাদ্ধ থেকে ১ লাখ টাকা বরাদ্ধ দেওয়া হয়েছে। স্থানীয় এমপির বরাবরে এ সড়কটি পুরোপুরি সংস্কারের জন্য আবেদন করলে এলজিইডিকে সড়কটি মেরামতের জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।

এ ব্যাপারে ধলঘাট ইউনিয়ন আ’লীগের যুগ্ন সম্পাদক সরিৎ চৌধুরী সাজু ও মিন্টু বড়–য়া জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এ সড়কটি দিয়ে গৈরলার ঘোষের হাট, তেকোটা বৌদ্ধ মন্দির, তেকোটা প্রাইমারি স্কুল, গৈড়লা হাই স্কুল, গৈড়লা প্রাইমারি স্কুল, মুকুট নাইট হাই স্কুল, মুকুট নাইট প্রাইমারি স্কুল সহ সর্বপোরি চট্টগ্রামের পটিয়া এলাকার সাথে জনসাধারণ চলাচল করে থাকে। কিন্তু দীর্ঘদিন ধরে সড়কটির দু’পাশ ভেঙ্গে খালে বিলীন হয়ে যাচ্ছে। রাস্তার ব্রিজের পাশের মাটি সরে গিয়ে ও বিছানো ইট উঠে গিয়ে ছোট বড় গর্তেও কারনে এলাকাবাসীর চলাচল দায় হয়ে পড়েছে। এ ব্যাপারে স্থানীয় এমপি, মেম্বার, চেয়ারম্যানের কাছে বারবার আবেদন করেও কোন সুফল পাওয়া যায়নি। তাই এলাকার জনসাধারণের স¦ার্থে সড়কটি চলাচল উপযোগী করার জন্য সকলের নিকট জোর দাবি জানাচ্ছি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

ক্ষমতার পালাবদলে পুশ ইনের ঘটনা ঘটলে ব‍্যবস্থা নেবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

মাষ্টারদা সূর্য সেন সড়ক বিলীন হয়ে যাচ্ছে খাল গর্ভে

প্রকাশিত : ০৬:২০:০৪ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১