০২:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

নোয়াখালীর সুবর্ণচরে পানিতে পড়ে শিশুর মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পানিতে পড়ে বিবি মরিয়ম নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত বিবি মরিয়ম চরক্লার্ক ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ সোহেলের কন্যা।

সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরক্লার্কে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলের দিকে বাড়ির উঠানে খেলা করার সময় পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরে গিয়ে পড়ে। এরপর তাকে দীর্ঘক্ষণ না দেখে আশেপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে তার মৃতদেহ দেখতে পায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি তাঁকে মৃত ঘোষণা করেন।

সুবর্ণচর ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা: সাব্বির আহমেদ জানান, শিশুটিকে হাসপাতালে আনেন নি। তিনি শুনেছেন গ্রাম্য পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি তাঁকে মৃত ঘোষণা করেন।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

নোয়াখালীর সুবর্ণচরে পানিতে পড়ে শিশুর মৃত্যু

প্রকাশিত : ০৭:৪৬:৫১ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১