০৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

সুন্দরবনের ৯ হরিণ শিকারীর আত্মসমর্পণ

পবিত্র কুরআন শরীফ শপথ ও ষ্ট্যাম্পে লিখিত দিয়ে সুন্দরবনের ৯ হরিণ শিকারী আত্মসমর্পণ করেছেন। সোমবার সকালে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তার কাছে এসে তারা আত্নসমর্পণ করেন। চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোঃ এনামুল হক জানান, আত্মসমর্পণকারী হরিণ শিকারীরা হলেন সাজ্জাক ব্যাপারি (২৫), এমদাদুল সরদার (২৮), মহিদুল শেখ (৩০), রেজাউল শেখ (৩৫), জাহাঙ্গীর মোল্যা (৩০), বাচ্চু মৌছাল্লি (৩৫), আতাউর খাঁন (৩৫), রুবেল শেখ (২৮) ও ফরিদ জোমাদ্দার (৩৮)। তাদের বাড়ী উপজেলার সুন্দরবন ও চিলা ইউনিয়নে।

বন কর্মকর্তা মোঃ এনামুল হক বলেন, আত্মসমর্পণকারীরা দীর্ঘদিন সুন্দরবনে অবৈধ অনুপ্রবেশ করেন হরিণ শিকারের পাশাপাশি কীটনাশক/বিষ দিয়ে মাছও শিকার করতেন। স্বেচ্ছায় তারা সোমবার চাঁদপাই রেঞ্জ কার্যালয়ে এসে ৩শ টাকার ষ্ট্যাম্পে লিখিত দিয়ে ও পবিত্র কুরআন শরীফ শপথ করে এসব বন অপরাধে আর জড়িত হবেন না বলে অঙ্গিকার করেন। এর তিন মাস আগে আরও ১৮ হরিণ শিকারী আত্মসমর্পণ করেন বলেও জানান এনামুল হক।

হরিণ শিকারীরা আত্মসমর্পণের সময় সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান, চাঁদপাই রেঞ্জের সহ-ব্যবস্থাপনা সংগঠন সিএমসির বর্তমান আহবায়ক ও সাবেক চিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম রাসেল, ইউপি সদস্য অলিয়ার রহমান সরদার ও বনকর্মী মিজানুর রহমান উপস্থিত ছিলেন

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান

সুন্দরবনের ৯ হরিণ শিকারীর আত্মসমর্পণ

প্রকাশিত : ০৭:৫৫:২১ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১