০২:৪০ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

গাজীপুরে পুলিশ নাট্যদলের ‘অভিশপ্ত আগস্ট’ নাটক মঞ্চায়ন

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৫ আগস্ট কাল রাতে স্বপরিবারে হত্যার নির্মম ঘটনার উপর নির্মিত বাংলাদেশ পুলিশ নাট্যদলের নাটক ‘অভিশপ্ত আগস্ট’ মঞ্চন্থ হয়েছে। রোববার (১৫ আগস্ট) রাতে গাজীপুর শহরের জয়দেবপুর পিটিআই শহীদ আহসান উল্লাহ মাস্টার মিলনায়তনে মঞ্চন্থ হয়েছে।

নাটকটিতে বঙ্গবন্ধুর মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা তুলে ধরা হয়। বিশেষ করে ১৪ আগস্ট ইতিহাসের খলনায়ক খন্দকার মোশতাকের সঙ্গে ঘাতকচক্রের সদস্য মেজর ফারুকসহ অন্যান্যদের বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্র এবং ১৫ আগস্ট রাতে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের মর্মান্তিক হত্যার করুণ আলেখ্য তুলে ধরা হয়।

নাটকটির গবেষণা ও তথ্য সংকলনে ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. হাবিবুর রহমান এবং নাট্যরচনা ও নির্দেশনায় ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ পরির্দশক মো. জাহিদুর রহমান।

গাজীপুর জেলা ও মেট্রোপলিটন পুলিশের প্রযোজনায় নাটক মঞ্চায়নের আগে গাজীপুরের পুলিশ সুপার এসএম শফিউল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির, জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, সাবেক এমপি মুক্তিযোদ্ধা কাজী মোজাম্মেল হক।

সঞ্চালনায় ছিলেন গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নন্দিতা মালাকার ও মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার নূর তারেক সিদ্দিকী।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

গাজীপুরে পুলিশ নাট্যদলের ‘অভিশপ্ত আগস্ট’ নাটক মঞ্চায়ন

প্রকাশিত : ০৮:০৪:২১ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১