০৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ভাই-বোনের মৃত্যু

সিরাজগঞ্জের কামারখন্দে কাপড় রাখার বক্স বিদ্যুতায়িত হয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের চর দোগাছী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই গ্রামের মো. মোকলেছুর রহমানের মেয়ে মোছা. মুন্নী খাতুন (১৪) ও ছেলে আবু তালহা (৫)।

কামারখন্দ থানার উপ-পরিদর্শক (এসআই) রমন কুমার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটনাস্থল থেকে জানান, মোকলেছুর রহমানের ঘরে স্টিলের তৈরি কাপড়ের বক্স বিদ্যুতের কোন ছিদ্র তার লেগে বিদ্যুতায়িত হয়েছিল। বিষয়টি কেউ টের পায়নি। এ অবস্থায় মোকলেছুর রহমানের শিশু সন্তন আবু তালহা বিকেলের দিকে ওই বক্স থেকে কাপড় আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়।

এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে মেয়ে মুন্নী খাতুনও বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে পরিবারের লোকজন তাদের দুজনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

নীলফামারীর সৈয়দপুরে সংরক্ষিত মহিলা এমপি বিলকিস ইসলামকে সংবর্ধণা প্রদান

সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ভাই-বোনের মৃত্যু

প্রকাশিত : ০৯:১৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১