১০:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে লালন করে গার্ল গাইডের কার্যক্রমকে দৃঢ়তার সাথে এগিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে। বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রোববার বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। রাজধানীর বেইলী রোডে গাইড হাউজ, জাতীয় কার্যালয়ে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন গার্ল গাইডস এসোসিয়েশনের জাতীয় কমিশনার কাজী জেবুন্নেছা বেগম।

বঙ্গবন্ধুর বিশাল রাজনৈতিক জীবন, জেলজুলুম ও কর্মময় জীবনের উপর আলোচনায় অংশ নেন ডেপুটি জাতীয় কমিশনার সাবিনা ফেরদৌস (প্রশাসন), প্রফেসর ড. ইয়াসমিন আহমেদ (প্রোগ্রাম), কোষাধ্যক্ষ জাহান আরা বেগম, সহযোগি কোষাধ্যক্ষ অধ্যক্ষ রাফিকা আফরোজ, গাইড কমিশনার নুরজাহান আরা বেগম, রাজধানী অঞ্চলের আঞ্চলিক কমিশনার রওশন ইসলাম, গাইড সদস্য নাজনীন কবির চৌধুরী, হলদে পাখি, গাইড ও রেঞ্জার। সভাপতির বক্তব্যে কাজী জেবুন্নেছা বেগম জাতির পিতার আদর্শকে লালন করে গার্ল গাইডের কার্যক্রমকে দৃঢ়তার সাথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গাইড সদস্যদের প্রতি আহবান জানান। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শত সংগ্রামের মধ্য দিয়ে সকল ষড়যন্ত্র উপেক্ষা করে বাঙালি জাতিকে স্বাধীনতা এনে দেন। তলাবিহীন ঝুঁড়ির বাংলাদেশকে আজ তাঁরই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা উপচে পড়া ঝুঁড়িতে পরিণত করেছেন। এ যাত্রা অব্যাহত থাকবে। তিনি সকল গাইড সদস্যকে বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে পথচলারও আহবান জানান। জাতীয় শোক দিবস উপলক্ষে বেইলী রোড, গাইড হাউজ, জাতীয় কার্যালয়ে জাতীয় কমিশনার কাজী জেবুন্নেছা বেগমের নেতৃত্বে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণ, কালোব্যাজ ধারণ, দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ, পবিত্র কোরান তেলাওয়াত, দোয়া মাহফিল ও মুনাজাত অনুষ্ঠিত হয়।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

ট্যাগ :

বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে

প্রকাশিত : ০৩:৫০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১