কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগা ইউনিয়নে প্রজারকান্দা গ্রামে ১৮ আগস্ট (বুধবার) দুপুরের দিকে ৪ বছর বয়সী এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে।জানা যায়, ছোটন মিয়া ও ময়না বেগমের ৪ বছরের ছেলে সন্তানটি বাড়ির সামনে খেলতে গিয়ে বড় গর্তে জমে থাকা পানিতে ডুবে যায়।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, শিশুটিকে অনেক খুঁজাখুজি করেও কোথাও পাওয়া যাচ্ছিল না। পরে বাড়ির সামনে বড় গর্তে জমে থাকা পানিতে খুঁজাখুজি করে মুমূর্ষু অবস্থায় পাওয়া যায়। স্থানীয় আজমিরীগঞ্জ বাজারে ডাক্তারের কাছে নিয়ে গেলে শিশুটিকে মৃত ঘোষণা দেওয়া হয়।




















