বগুড়ার শেরপুর উপজেলায় গত অর্থবছরের মঞ্জুরীকৃত সাংসদ বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমানের ঐচ্ছিক তহবিল থেকে নগদ অর্থ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ঢেউটিন ও গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের
আওতায় শিক্ষাপ্রতিষ্ঠান সমূহে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) বেলা ১১ টায় ইউএনও ময়নুল ইসলামের সভাপতিত্বে শেরপুর উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি স্থানীয় সাংসদ বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান তার ঐচ্ছিক তহবিল হতে উপজেলার মসজিদ মন্দির ও কবরস্থানের উন্নয়নে নগদ ৭ লক্ষ ষাট হাজার টাকা, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত ৮৮ বান্ডিল ঢেউটিন ৯২ টি হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণ করেন। সেই সাথে গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্প কর্মসূচির আওতায় শেরপুর উপজেলার ২০ টি শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে এ সময় শেরপুর থানার ওসি শহীদুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগ, শেরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বিয়া, যুগ্ম সম্পাদক গোবিন্দ কুমার বাগচী, সাংগঠনিক সম্পাদক শামিম ইফতেখার শামিম সহ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছাঃ শিউলী খাতুন উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















