০৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার

মানিকগঞ্জের সিংগাইরে গোপন সংবাদের ভিত্তিতে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২২ আগস্ট) দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার পারিল খোয়ামুড়ি গ্রামের মোঃ রশিদ দেওয়ানের ছেলে মোঃ ফারুক দেওয়ান (৩০) ও একই গ্রামের মোঃ মহিবুরের ছেলে মোঃ সবুজ (২৪)।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম মোল্যা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সোয়া ১১ টার দিকে এসআই মোঃ সুমন মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে উপজেলার বলধারা ইউনিয়নের দেওয়ান মো: ওমর ফারুক এর বেকারী দোকানের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের কাছ থেকে ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

কক্সবাজার মডেল প্রেস ক্লাবের অভিষেক, ঈদ পুনর্মিলনী, দোয়া মাহফিল অনুষ্ঠিত

হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার

প্রকাশিত : ০৭:১৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১