১২:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

ঢাকা চট্রগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় নারী নিহত, আহত ২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় পথচারী এক নারী (অজ্ঞাত) নিহত হয়েছেন। এসময় তার স্বামীসহ আরো দুজন আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে চিটাগাং রোডের সড়ক ও জনপদ অফিসের সামনে এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করেছে কাঁচপুর হাইওয়ে পুলিশ। এ ঘটনায় ঘাতক কাভার্ড ভ্যনটিকে আটক করেছে পুলিশ।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, চট্টগ্রাম থেকে নরসিংদী বাবুর হাটে কাপড় কিনতে আসছিলেন এই নারী। তার সাথে তার স্বামীও ছিল। তাদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।

তিনি জানান, সকালে পথচারী নারীসহ ৩ জনকে ধাক্কা দেয় কাভার্ড্য ভ্যানটি। এসময় ঘটনাস্থলেই নারীর মৃত্যু ঘটে। বাকিদের হাসপাতালে নেয়া হয়েছে। কাভার্ড ভ্যানটি আমরা আটক করেছি। মহিলার কাছে ৩৪ হাজার টাকা ছিল।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

কক্সবাজার মডেল প্রেস ক্লাবের অভিষেক, ঈদ পুনর্মিলনী, দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঢাকা চট্রগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় নারী নিহত, আহত ২

প্রকাশিত : ০৬:১৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১