১০:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

স্ত্রীকে হত্যার তিন দিন পর স্বামীর আত্মহত্যা

টাঙ্গাইলের দেলদুয়ারে স্ত্রীকে হত্যা করার তিন দিন পর স্বামী আলফাজ মিয়া (৪৫) আত্মহত্যা করেছে। সোমবার (২৩ আগস্ট) উপজেলার এলাসিন তার নিজ বাড়ির কাঁঠাল গাছ থেকে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ। বিষয়টি দুপুরে দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন নিশ্চিত করেছেন।
নিহত আলফাজ মিয়া এলাসি ইউনিয়নের আগ এলাসিন গ্রামের মৃত রজব আলীর ছেলে।
দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন বলেন, গত ২০ আগস্ট আটিয়া বৃদ্ধাশ্রমের পুকুর থেকে স্ত্রী বানু বেগমের লাশ লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার প্রধান আসামী ছিলেন স্বামী আলফাজ মিয়া। সকালে আফাজ উদ্দিনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
স্থানীয়রা জানান, প্রায় দেড় বছর আগে উপজেলার এলাসিন গ্রামের বানিছ মিয়ার স্ত্রী ও ছয় সন্তানের জননী ভানু বেগমকে বিয়ে করেন একই এলাকার আফাজ উদ্দিন। পরে স্বামী-স্ত্রী মিলে আটিয়া বৃদ্ধাশ্রমে কেয়ারটেকারের কাজ নেন। বিয়ের কিছুদিন পর থেকে তাদের মধ্যে কলহ বাধে। পরে বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাতের কোনও এক সময় আফাজ উদ্দিন তার স্ত্রী ভানু বেগমকে শ্বাসরোধে হত্যা করে লাশ গুমের উদ্দেশে পুকুরে ফেলে রাখে। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বড় মেয়ের জামাই আল আমিন বাদি হয়ে দেলদুয়ার থানায় আফাজ উদ্দিনকে প্রধান আসামী করে একটি হত্যা মামলা করেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

স্ত্রীকে হত্যার তিন দিন পর স্বামীর আত্মহত্যা

প্রকাশিত : ০৯:২৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১