প্রধামনমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো.আহসান কিবরিয়া সিদ্দিক বলেছেন, প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে যারা অনিয়ম, দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কার্যালয় অত্যন্ত কঠোর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
ভবিষ্যতেও এমন অনিয়ম দুর্নীতি করলে ব্যবস্থা নেয়া হবে। আশ্রয়ণ প্রকল্পগুলো প্রধানমন্ত্রীর ও জাতির আবেগের জায়গা এখানে কোন অনিয়ম সহ্য করা হবেনা’ সে যত বড় শক্তিশালী হউক না কেন, আশ্রয়ণ প্রকল্পে অনিয়ম করলেই শাস্তি পেতে হবে।
শুক্রবার (২৭ আগস্ট) সকালে সুনামগঞ্জ সদর উপজেলার আদারবাজার সংলগ্ন প্রধানমন্ত্রীর দেয়া আশ্রয়ণ প্রকল্পের ১৫ টি ঘরের কাজ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
মহাপরিচালক আরও বলেন, ‘হাওরের ভৌগলিক অবস্থা বিবেচনা করে এসব ঘরের বরাদ্দ বাড়ানো হবে। এবং এই মুজিবর্ষের মধ্যেই হাওরের কোন মানুষ আর গৃহহীন থাকবেনা এবং ভবিষত্যে এসব ঘর নির্মান দুর্নীতির বিষয়টি একদম জিরো টলারেন্সে নিয়ে আসা হবে।
এ সময় আশ্রয়ন প্রকল্প পরিদর্শনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকতা ইমরান শাহরিয়ার, ভাইস-চেয়ারম্যান আবুল হোসেন, মহিলা ভাইস-চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, উপজেলা সহকারী কমিশনে (ভূমি) সাদিয়া সুলতানা উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন প্রমুখ।




















