জাতির পিতার নামে নামকৃত এই ঐতিহাসিক মুজিবনগর এই মুজিবনগর তথা মেহেরপুরকে বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তুলতে চায় আপনাদের সহযোগীতায়। এবং সেই সাথে মুজিবনগরে রেলপথ, স্হলবন্দর সহ চেকপোষ্ট রাস্তাঘাট বিভিন্ন স্হাপনা সহ বিভিন্ন উন্নয়ন মূলক নির্মান কাজ।আগামী অর্থবছরের মধ্যে শুরু করা হবে আগামী দুই বছরের মধ্যে শেষ করা হবে কাজ গুলো।কৃষকের দিকটা বিবেচনা করে আমরা মাঠের রাস্তাগুলো পাকাকরণ করছি।যাতে করে কৃষকরা তাদের ফসল খুব সুন্দরভাবে বাড়ি তুলতে পারে।আমরা চারিপাশে যত উন্নয়নের দৃশ্য দেখতে পাচ্ছেন সেগুলো সবিই শেখ হাসিনা সরকারের উন্নয়ন।
আমরা বাড়াদিতে নুতন আরো একটি কৃষি গবেষনা ইনিষ্টিটিউট তৈরি করতে যাচ্ছি যার মাধ্যমে গবেষনা করে কৃষি বিজ্ঞানীরা এখান থেকে নতুন বীজ তৈরি করে এলাকার কৃষিক্ষাতকে আধুনিক কৃষিঅঞ্চল হিসাবে গড়ে তুলতে সহযোগীতা করবে।মুজিবনগরে একটি বড় প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার কাজ চলছে যে প্রশিক্ষন কেন্দ্র বাংলাদেশ সেনাবাহিনী,বাংলাদেশপুলিশ এবং সিভিল প্রশাসন প্রশিক্ষণ গ্রহন করে এই স্বাধীনতার সূতিকাগার বাংলাদেশের প্রথম সরকারের শপথ ভূমির মাটি ছুয়ে শপথ নিয়ে দেশ ও জনগনের নি:সার্থ সেবা করতে পারে।
দর্শনা-মুজিবনগর আঞ্চলিক মহাসড়ক(আর-৭৪৯)উন্নয়ন প্রকল্পের আওতায় ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এ সকল কথা বলেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী অধ্যপক ফরহাদ হোসেন দোদুল।
ভিত্তিপ্রস্তর স্হাপন অনুষ্ঠানে মেহেরপুর জেলা প্রশাসক, ড. মোহাম্মদ মনসুর আলম খান, এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন মেহেরপুর পুলিশ সুপার রাফিউল ইসলাম ।কুষ্টিয়া সওজ, সড়ক সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী মাসুদ করিম, মেহেরপুর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম
মেহেরপুর জজ কোর্টের পিপি এড. পল্লব ভট্টাচার্য।
মেহেরপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এড. ইব্রাহিম শাহীন, মেহেরপুর সরকারী কলেজের সাবেক উপাধ্যক্ষ বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদের সভাপতি হাসানুজ্জামান মালেক,উপস্হিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার, সুজন সরকার,মুজিবনগর থানা ইনচার্য (ওসি)আব্দুল হাশেম,মুজিবনগর উপজেলা
আওয়ামীলীগের, সহসভাপতি রফিকুল ইসলাম তোতা। মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের
সাধারন সম্পাদক ও মহাজনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমাম হোসেন মিলু, মেহেরপুর জেলা আওয়ামীলীগের, সাংগাঠনিক সম্পাদক ও বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন,উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চান্দু,দারিয়াপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল বারি,মোনাখালি ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান,উপজেলা ছাত্রলীগের সভাপতি হেলাল উদ্দীন লাভলু,সম্পাদক শেখ সাকিব, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ,বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাবৃন্দ স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ
ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ এবং সুধিজন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত মুজিবনগর উপজেলা পরিষদ মসজিদের ইমাম মাওলানা মতিউর রহমান , স্বাগত বক্তব্য প্রদান করেন, মেহেরপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলি নজরুল ইসলাম।
অনুষ্ঠান শেষে দর্শনা- মুজিবনগর মহাসড়কের মুজিবনগর অংশের ৫.২ কিলোমিটারে ম প্রকল্পের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করে মুজিবনগর উপজেলায় চলমান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, সড়ক ও জনপথ এবং গণপূর্ত বিভাগের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করেন।
উল্লখ্য, যে ১শত৪৯ কোটি টাকা ব্যায়ে দর্শনা – মুজিবনগর ২৯ কি:মি: রাস্তা ২০২০ সালের ডিসেম্বর শুরু হয়েছে এবং ২০২২ সালের জুন মাসে প্রকল্পের কাজ শেষ হবে। তার মধ্য মুজিবনগর উপজেলার মধ্যে ৫.২ কি:মি: রাস্তা পড়েছে যার ব্যায় ২৪ কোটি টাকা।




















