বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি”। প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২১ পালন উপলক্ষে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা হয়েছে। সিরাজগঞ্জে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে শনিবার বেলা ১১ টায় অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মৎস্য কর্মকর্তা জনাব মোঃ সাহেদ আলী। তিনি জানান, ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মকান্ডের মধ্য দিয়ে মৎস্য সপ্তাহ পালিত হচ্ছে। এ উপলক্ষে সপ্তাহব্যাপী জেলার সকল উপজেলায় মাইকিং, ব্যানার, ফেস্টুনের মাধ্যমে জনসচেতনতামূলক প্রচারণা, মৎস্যখাতে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শনী, মাছে ক্ষতিকর রাসায়নিক প্রয়োগ বিরোধী অভিযান, মৎস্য আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা, মৎস্য চাষীদের মৎস্য চাষ বিষয়ে নিবিড় পরামর্শ প্রদান, চাষীদের মাঝে মৎস্যচাষের উপকরণ বিতরণ , চাষির পুকুরের পানি ও মাটি পরীক্ষা করাসহ বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করা হবে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা জনাব মোঃ সাহেদ আলী এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি জনাব হেল্লাল উদ্দিন খান, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম, বিশিষ্ট সাংবাদিক কাজী ফারুকী এবং জেলা ও উপজেলা পর্যায়ে মৎস্য কর্মকর্তা ও কর্মচারী সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।




















