০৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

নিখোঁজ সন্তানের লাশ ফিরে পেতে মা’য়ের মানত

কেউ হয়তো বলেছে “নদীতে লাশ খুঁজে পেতে হলে মানত দিতে হয়।” মায়ের মনতো মানে না। তাই পদ্মা নদীতে নিখোঁজ শিক্ষক আলমগীর হোসেনের মা আনোয়ারা বেগম সন্তান ফেরত পাওয়ার আশায় সিএন্ডবি ঘাটের পদ্মা নদীতে দুধ, বাতাশা, কলাপাতা ভাসিয়ে দিচ্ছে আর হু হু কাঁদছে।

ফরিদপুরে পদ্মা নদীতে গত বুধবার বিকেলে ট্রলারডুবির ঘটনার তিন দিন পার হলেও নিখোঁজ দুই শিক্ষকের কোনো সন্ধান পাওয়া যায়নি। এদিকে গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ডুবুরি দিয়ে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। তবে তাদের সার্বিক উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

আরিচা থেকে আসা ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যবিশিষ্ট একটি দল গত বৃহস্পতিবার সকাল আটটা থেকে উদ্ধার অভিযান শুরু করে শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে তারা অভিযান চালিতে দুই শিক্ষকের কোন খোঁজ না পাওয়ায় বন্ধ করে অভিযান।

ফরিদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক নজরুল ইসলাম জানান, দুই দিন ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়েছে। কিন্তু নিখোঁজ ওই দুই শিক্ষকের খোঁজ পাওয়া যায়নি। এখন আর ডুবুরি দল দিয়ে কাজ করা হবে না। তাই তাদের আবার আরিচা পাঠিয়ে দেওয়া হচ্ছে।

নজরুল ইসলাম বলেন, ডুবুরি দল চলে গেলেও জেলা ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা ট্রলারে করে উদ্ধার অভিযান চালাবেন। নদী বরাবর ফরিদপুরের চরভদ্রাসন, সদরপুর, মাদারীপুরের শিবচর ও শরীয়তপুর জেলার নদীর তীরবর্তী থানাগুলোকে বিশেষ সতর্ক থাকার জন্য নির্দেশ দেওয়া জরুরি। এ ছাড়া দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা কয়েকটি কার্গোর জন্য উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। এগুলো সরানোর জন্য পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে জানান তিনি।

গত বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ফরিদপুর সদরের নাজির বিশ্বাসের ডাঙ্গী এলাকায় একটি পন্টুনের সঙ্গে ধাক্কা খেয়ে একটি ট্রলার ডুবে যায়। ওই ট্রলারে শহরের বিভিন্ন বিদ্যালয়ের ১৫ জন শিক্ষক, মাঝিসহ মোট ১৬ জন ছিলেন। এর মধ্যে ১৩ জন শিক্ষক ও মাঝিকে উদ্ধার করা সম্ভব হলেও ২ শিক্ষক পানির স্রোতে ভেসে যান।

নিখোঁজ ওই দুই শিক্ষক হলেন ফরিদপুর উচ্চবিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক আলমগীর হোসেন (৪০) ও সারদা সুন্দরী বালিকা উচ্চবিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী শিক্ষক আজমল হোসেন শেখ (৪২)।
রাশেদুল হাসান কাজল।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

নিখোঁজ সন্তানের লাশ ফিরে পেতে মা’য়ের মানত

প্রকাশিত : ০৬:৪৫:২৯ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১