বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দূর করি এই শ্লোগানকে সামনে রেখে শনিবার দুপুরে, মৎস্য কর্মকর্তার কার্যালয়ের হলরুমে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপন উপলক্ষে মাদারীপুরের রাজৈরে উপজেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন রাজৈর উপজেলা মৎস্য কর্মকর্তার মানিক মল্লিক।এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক সাংবাদিকদের বিভিন্ন
প্রশ্নের উত্তর দেয় এবং, জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উৎযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী রাজৈর উপজেলা মৎস্য অফিস বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন সে বিষয় সম্পর্কে সাংবাদিকদের জানিয়ে দেন। এসময় মানিক মল্লিক আরো বলেন, কর্মসুচির মধ্যে রয়েছে উপজেলায় মাইকিং এবং ব্যানার ফেস্টুনের মাধ্যমে প্রচার চালানো, সাংবাদিকদের সাথে মতবিনিময়, উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্তকরন, মৎস্য সেক্টরে সরকারের অগ্রগতি ও সাফল্যের উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, মৎস্যচাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময়, মৎস্যচাষীদের মাছচাষ বিষয়ক পরামর্শ প্রদানও পুকুরের মাটি পরীক্ষা, মৎস্যচাষী ও সুফলভোগীদের মাঝে বিভিন্ন উপকরণবিতরণ। এছারা শেষদিন ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় ও সমাপনী অনুষ্ঠান করার কথা জানান।




















