”বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” এই স্লোগানকে সামনে রেখে আজ রবিবার (২৯ আগস্ট) ১০.৩০ ঘটিকায় উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য অধিদপ্তর ভেড়ামারা যৌথ উদ্যোগে উপজেলা কার্যালয় সংলগ্ন পুকুরে মাছের পোনা অবমুক্ত করণের মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ এর শুভ উদ্বোধন করা হয়।
মাছের পোনা অবমুক্তকরণ শেষে উপজেলা প্রশাসনের কার্যালয়ে আলোচনা সভা ও দশজন মাছ চাষিদের মাঝে মৎস্য চাষের বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাম্মি শিরিন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার দীনেশ সরকার, সহকারী ভূমি কমিশনার রেকসোনা খাতুন, উপজেলা পশু কর্মকর্তা ফজলুল হক, উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান ইন্দোনেশিয়া, ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলিম স্বপন, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এস এম আনছার আলী, সাংবাদিকবৃন্দ সহ সুফল ভোগী মৎস্য চাষিরা উপস্থিত ছিলেন।




















