০৫:৩০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

বিএসএফ’র গুলিতে নিহত দুই বাংলাদেশী

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে নিহত দুই বাংলাদেশী গরু ব্যবসায়ী লাশ টেনে হেঁচরে ভারতের অভ্যান্তরে নিয়ে গেছে।

রোববার (২৯ আগস্ট) ভোরে ঐ উপজেলার বুড়িমারী জিরো পয়েন্ট’এর ভারতের চ্যাংড়াবান্ধা সীমান্তে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, বুড়িমারীর কলাবাগান এলাকার বুলবুল ইসলামের ছেলে ইউনুস আলী (৩০) ও নীলফামারীর ডিমলা এলাকার সাগর চন্দ্র (২৭)। জানা গেছে, ওই সীমান্ত দিয়ে রোববার ভোর রাতে ভারত থেকে গরু পারাপার করতে সীমান্তে যায় বাংলাদেশী কয়েকজন গরু ব্যবসায়ী। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র চ্যাংরাবান্ধা ক্যাম্পের টহলদল তাদের লক্ষ করে গুলি করেন। বিএসএফ’র গুলিতে সাগর এবং ইউনুস গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা গেলেও অন্যরা পালিয়ে যায়। পরে বিএসএফ তাদের লাশ টেনে হেঁচরে ভারতের অভ্যান্তরে নিয়ে গেছে বলে জানা গেছে।

৬১ বিজিবির বুড়িমারী স্থলবন্দরের ক্যাম্প সূত্রে জানা গেছে, দুই বাংলাদেশির মরদেহ ভারতীয় চ্যাংড়াবান্ধা অংশে পড়ে আছে। এ বিষয়ে বিএসএফ’কে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) ওমর ফারুক, ঘটনার সত্যতা স্বীকার করেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

চলতি বছরেই মধ্যেই পে-স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী

বিএসএফ’র গুলিতে নিহত দুই বাংলাদেশী

প্রকাশিত : ০৯:০৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১