২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার সাথে জড়িত তারেক জিয়া এবং পরিকল্পনাকারীদের গ্রেফতারের দাবিতে দাউদকান্দি উপজেলা ছাত্রলীগ কর্তৃক আয়োজিত প্রতিবাদ সমাবেশে, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খন্দকার শাহজাহানের নেতৃত্বে সন্ত্রাসী হামলা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। শাহজাহান খন্দকার দাউদকান্দি উপজেলা যুবলীগের “বহিষ্কৃত আহ্বায়ক ও হত্যা, অবৈধ অস্ত্র ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সংশ্লিষ্টতায় তার বিরুদ্ধে থানায় ১১টি মামলা রয়েছে। জানা যায়, হামলার প্রতিবাদে দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন বাদী হয়ে, খন্দকার শাহজাহান কে হুকুমের আসামি করে মোট ২১ জন এবং অজ্ঞাত ১০/১২ জনের নামে দাউদকান্দি মডেল থানায় মামলাটি দায়ের করেছেন। হামলার সময় (ঢাকা মেট্রো -চ ১৫২১৫০) মাইক্রোবাস থেকে উদ্ধারকৃত দেশীয় অস্ত্র ২৭টি লোহার পাইপ, রড, দাঁড়ালো অন্যান্য দেশীয় অস্ত্র আটক করেছেন দাউদকান্দি মডেল থানা পুলিশ। স্থানীয় সূত্র জানায়, আসামি খন্দকার শাহজাহানের নামে দাউদকান্দি মডেল থানায় হত্যা এবং অস্ত্রসহ ১১টি মামলা রয়েছে। এরমধ্যে বহুল আলোচিত উপজেলা ছাত্রলীগ নেতা রাজন হত্যা মামলা, মাদক মামলা এবং অবৈধ অস্ত্র মামলার প্রধান আসামি শাহজাহান খন্দকার। নাম প্রকাশে অনিচ্ছুক দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুরের ছত্রছায়ায় খন্দকার শাহজাহান উপজেলায় দীর্ঘদিন ধরে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে। আওয়ামী লীগে ভর করে চললেও, বিগত জাতীয় নির্বাচনে তাঁর কেন্দ্রে নৌকা প্রতীকে মাত্র ৩৪৬ ভোট এবং ধানের শীষের পক্ষে ১২২৭ ভোট পরায় প্রমাণ করে, শাহজাহান নৌকার পরাজয় নিশ্চিতে ষড়যন্ত্রে লিপ্ত ছিল। মামলা বিষয়ে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম বলেন, এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা নেয়া হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে, উক্ত ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. নাসিরের প্রদত্ত তথ্য অনুযায়ী জানা যায়, গত ২৭ আগস্ট ২০২১, বিকালে দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়নের চক্রতলা বাজারে দাউদকান্দি উপজেলা ছাত্রলীগ কর্তৃক আয়োজিত “২১ আগস্ট ২০০৪, জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারী তারেক রহমানকে দ্রুত দেশে ফিরিয়ে এনে, মামলার রায় কার্যকরের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে হামলা করে উপজেলা যুবলীগের বহিষ্কৃত সাবেক আহ্বায়ক খন্দকার শাহজাহানের নেতৃত্বে ৩০/৪০ জনের সন্ত্রাসী। এতে দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিনসহ আরো চারজন ছাত্রলীগের কর্মী আহত হন। তাদেরকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।




















