”নেশা ছেড়ে কলম ধরি, মাদক মুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে ধারন করে ঠাকুরগাঁও সদর উপজেলার ২২নং সেনুয়া ইউনিয়নে “আলোর দিশা পাবলিক পাঠাগার” এর উদ্দ্যোগে এক ঐতিহ্যবাহি হাঁস খেলার আয়োজন করা হয়।
বৃহষ্পতিবার ২ সেপ্টেম্বর দুপুর ১ টায় সদর উপজেলার ২২ নং সেনুয়া ইউনিয়নের মোলানখুড়ী গ্রামের টিটি পুকুরে খেলাটি অনুষ্ঠিত হয়। বিলুপ্তপ্রায় এ খেলাটির আয়োজন করেন “আলোর দিশা পাবলিক পাঠাগার” । খেলাটি উপভোগ করতে বিভিন্ন বয়সের মানুষ আনন্দ উৎসবে মেতে উঠেছিল।
পাঠাগারের সদস্যরা জানান খেলাটি দু’টি পর্বে সাজানো হয়েছে। প্রথম পর্বে দশ জনকে নির্বাচন করা হবে এবং সেই দশজনকে নিয়ে ফাইনাল পর্ব অনুষ্ঠিত হবে।
দেখা যায়, বাঁশিতে ফুঁ দেওয়ার সঙ্গে সঙ্গে পুকুরের মাঝখানে একটি হাঁস ছেড়ে দেওয়া হয়। এরপর শুরু হয় হাঁসটিকে ধরার প্রতিযোগিতা। প্রতিযোগিতা শুরু হয়ে চলে ১০ পর্বে।
একেকটি পর্ব চলে প্রায় ৩০ মিনিট। এভাবেই দাপাদাপিতে শেষ পর্বে অবশেষে হারুন অর রশিদ নোবেল নামে এক যুবকের হাতে ধরা দেয় হাঁসটি। সেই সাথে উৎসুক মানুষ করতালি দিয়ে অভিনন্দন জানান তাঁকে। সেই যুবকটিও হাঁসটি দুই হাতে তুলে ধরে অভিনন্দনের জবাব দেন।
পাঠাগারের সদস্যরা জানায়, আমাদের গ্রাম এলাকার ঐতিহ্যবাহী অনেক খেলা আজ হারিয়ে যেতে বসেছে। বিশেষ করে করোনাকালিন সময় মানুষজন বিনোদন পাচ্ছেনা। তাই আনন্দ উপভোগ করার জন্য মজার খেলা হাঁস ধরা প্রতিযোগিতার উদ্দ্যোগ নেওয়া হয়। এই খেলার ১০ পর্বে প্রায় ১৫০ প্রতিযোগী অংশ নেন। আর খেলা উপভোগ করেন কয়েক শত মানুষ।

আশরাফুল ইসলাম এর সভপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং বড়গাঁও ইউপি চেয়ারম্যান প্রভাত কুমার সিংহ, গেষ্ট অব অনার হিসেবে ছিলেন ২২নং সেনুয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নোবেল কুমার সিংহ।
খেলা শেষে বিজয়ীদের মাঝে প্রথম পুরস্কার হিসেবে বিতরন করা হয় চার্জার স্প্রে মেশিন।
এসময় উপস্থিত ছিলেন, ২২নং সেনুয়া ইউনিয়ন আওয়ামীলী সাধারন সম্পাদক রবিউল আলম রবি, ইউপি সদস্য বরুন চন্দ্র শর্মা, সাবেক ইউপি সদস্য দুলাল সরকার, শিক্ষক হামিদুর রহমান, বদিউজ্জামান, নিখিল চন্দ্র বর্মন, সমাজ সেবক শিব দয়াল চন্দ্র শর্মা প্রমূখ।




















