গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কৃষি অধিদপ্তরের উদ্যোগে ও ভাসমান বেডে সবজি, মসলা চাষ গবেষণা সম্প্রসারণ এবং জনপ্রিয়করণ প্রকল্পের আওতায় ভাসমান বেডে সবজি চাষ পরিদর্শন করেছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. অরবিন্দ কুমার রায়।
গত বুধবার বিকেলে উপজেলার হিরণ ইউনিয়নের মাঝবাড়ি গ্রামের কৃষক নজরুল শেখের ভাসমান বেডের সবজি চাষ প্রদর্শনী পরিদর্শন করেন।
এ সময় জেলা কৃষি অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা আব্দুল কাদের সরদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিটুল রায়, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মিলন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কৃতিবাস পান্ডে, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মনি হালদার উপস্থিত ছিলেন।




















