১০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

কুষ্টিয়ায় সেপটিক ট্যাংকে নেমে দুজনের মৃত্যু

কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়নপুরে টয়লেটের সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে আব্দুল হান্নান (৩২) ও শাকিল আলী (২১) নামের দুই নির্মাণ শ্রমিকের মৃত্যুু হয়েছে। বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হরিনারায়ণপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান রতন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মৃত শাকিল আলী হরিনারায়ণপুর ইউনিয়নের পূর্ব আব্দালপুর গ্রামের পবন আলীর ছেলে। তিনি হেলপার হিসেবে কাজ করতেন ও মৃত আব্দুল হান্নান একই এলাকার আমির মন্ডলের ছেলে । তিনি রাজমিস্ত্রি হিসাবে কাজ করতেন। হান্নান ও শাকিল প্রতিবেশী। এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, বৃহস্পতিবার সকালে হরিনারায়ণপুর বাজারের পাশে মোঃ বক্করের বাড়িতে নতুন সেপটিক ট্যাংকে কাজ করতে নামেন রাজমিস্ত্রি হান্নান। কিছুক্ষণ পর তার সাড়াশব্দ না পেয়ে হেলপার শাকিলও ট্যাংকের ভেতরে নামে পরেন। এ সময় ট্যাংকের ভেতর দুজন দম বন্ধ হয়ে অচেতন হয়ে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হলমোড় এলাকার সেবা ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সেখান থেকে মরদেহ স্বজনরা নিজ নিজ বাড়িতে নিয়ে যায়।
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো¯স্তফিজুর রহমান রতন বলেন, হান্নান ও শাকিল বক্কর কসাইয়ের বাড়িতে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে মারা গেছেন। এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাইনি।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

কুষ্টিয়ায় সেপটিক ট্যাংকে নেমে দুজনের মৃত্যু

প্রকাশিত : ০৮:৩০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১