১০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

কালীগঞ্জে পুকুরে পড়ে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু

লালমনিরহাটের কালীগঞ্জে পুকুরে গোসল করতে গিয়ে একই সাথে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার(৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সুন্দ্রাহবি গ্রামের নাউকখোয়া ডিঘিরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কয়েকজন বন্ধু মিলে নাউকখোয়া ডিঘির পাড় নামক একটি পুকুরে গোসল করতে নামে তারা।

গোসল শেষে সকলেই উঠে আসলেও সিয়াম(১৫) পিতা মিঠু ও মাহিম(১৪) পিতা মজিবরকে খুজে পাচ্ছিলনা অপর বন্ধুরা। পরে তাদের চিৎকারে রাস্তার লোকজন স্থানীয় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অফিসে খবর দিলে তারা এসে সিয়াম ও মাহিমকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। স্বাস্খ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ হামিদুর রহমান তাদেরকে মৃত্যু ঘোষনা করেন। তাদের উভয়ের বাড়ি সুন্দ্রাহবি গ্রামের তুষভান্ডার মহিলা কলেজ সংলগ্ন। জানা গেছে সিময়া আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার্থী ও মাহিম দশম শ্রেণির শিক্ষার্থী। তাদের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নমে আসে।
তুষভান্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ইসলাম আহমেদের জিম্মায় লাশের ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে পুলিশ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরজু মোঃ সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে থানায় কেউ কোন অভিযোগ করেননি। অভিযোগ পেলে মামলা করা হবে।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

কালীগঞ্জে পুকুরে পড়ে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত : ০৩:২৩:২১ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১