আগামী ৭ অক্টোবর কুমিল্লা-৭ ( চান্দিনা) উপ নির্বাচনকে সামনে রেখে এ পর্যন্ত তিন আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী সহ ৪ প্রার্থীর নাম উঠে এসেছে।
এদের মধ্যে নৌকা প্রতীক প্রত্যাশী বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ব বিদ্যালয়ের সাবেক ভিসি ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সহ সভাপতি অধ্যাপক ডাক্তার প্রাণ গোপাল দত্ত ,সদ্য প্রয়াত অধ্যাপক আলী আশরাফ এমপির ছেলে এফবিসিসিআই এর পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পতি এবং চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুনতাকিম আশরাফ টিটু, এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য ও যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক নাজনীন আক্তার।
এছাড়া জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এবং জাতীয় পার্টির কুমিল্লা উত্তরের আহ্বায়ক লুৎফুর রেজা খোকন।
বিএনপি এ উপ নির্বাচনে যাবে না বলে বিশ্বস্থ সূত্রে জানা গেছে, তবে ২০দলীয় ঐক্য জোটের এলডিপির মহা সচিব ড. রেদোয়ান আহমেদ নির্বাচনে যাবে কিনা এখনো নিশ্চিত জানা যায়নি।
অধ্যাপক ডাঃ প্রাণ গোপাল দত্ত জানান, তিনি ছাত্র জীবন থেকেই ছাত্র লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন।কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ এবং চট্টগ্রাম মেডিকেল কলেজে অধ্যায়ন কালে ছাত্র লীগের গুরুত্বপূর্ণ পদে থেকে দায়িত্ব পালন করেন।মহান মুক্তিযুদ্ধের সময় তিনি ছিলেন মুজিব বাহিনীর অন্যতম অধিনায়ক শেখ ফজলুল হক মনির একান্ত সচিব।তিনি আশা ব্যক্ত করে বলেন গত নির্বাচনে দলীয় মনোনয়ন না পেলেও এবার উপ নির্বাচনে দলীয় মনোনয়ন পাবেন।
এদিকে নির্বাচনকে সামনে রেখে চান্দিনার ওয়ার্ডে ওর্য়াডে আওয়ামীলীগকে সুসংগঠিত করে সভা সমাবেশ চালিয়ে যাচ্ছেন মুনতাকিম আশরাফ টিটু। তবে অন্যদের এখনো মাঠে নামতে দেখা যায়নি।তিনি জানান তার বাবার অসমাপ্ত কাজ গুলো শেষ করা এবং নতুন প্রজন্মের কাছে আরো আধুনিক নতুন নতুন উন্নয়ন মূলক কাজ উপহার দেয়ার লক্ষ্যে দলের কাছে মনোনয়ন চাইবেন মুনতাকিম আশরাফ।
উল্লেখ্য কুমিল্লা-৭ (চান্দিনা) এর সাংসদ সাবেক ডিপুটি স্পীকার অধ্যাপক আলী আশরাফ গত ৩০ জুলাই বিকালে রাজধানীর একটি হা্সপাতালে নিমুনিয়ায় আক্রান্ত হয়ে মারা যান। তাঁর মৃত্যুর দিন থেকে শূন্য আসন ঘোষনা
হয় এবং ২ আগস্ট গেজেট প্রকাশ করা হয়।পরিশেষে ৭অক্টোবর নির্বাচনের দিনক্ষন নির্ধারণ করে ২ সেপ্টেম্বর তফসিল ঘোষনা করেন সিইসি।
চান্দিনা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আহসান হাবিব জানান,এবার পুরো উপজেলায় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে। তাই রিটার্নিং অফিসার ও সহকারি রিটার্নিং অফিসারের নির্দেশক্রমে নির্বাচন গ্রহণের কার্যক্রম চালিয়ে যাচ্ছি।




















