০২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

ঝিনাইদহে সাংবাদিকের বাড়ি ভাংচুর কিশোর সন্তানকে হাতুড়িপেটা

দৈনিক ভোরের পাতা পত্রিকার ঝিনাইদহ প্রতিনিধি এনামুল হক দিপুর বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও তার ছেলেকে মারধর করার অভিযোগে মামলা হয়েছে।

শুক্রবার দুপুরে এনামুল হক দিপুর শ্যালক এম এ জুবায়ের বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় মামলাটি করেন। যার নং ৯/৩৯৪। মামলায় ৬ জনের নাম উল্লেখসহ আরো ৮/১০ জন অজ্ঞাতনামা আসামী রয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে বৃহস্পতিবার রাতে ঝিনাইদহ শহরের তিন নং পানির ট্যংকিপাড়ায় সাংবাদিক এনামুল হকের বাড়িতে বেআইনী ভাবে প্রবেশ করে ভাংচুর করে আসামীরা। এ সময় সাংবাদিকের কিশোর সন্তানকে মারধর করে। এ ঘটনার প্রতিবাদে ঝিনাইদহে কর্মরত সাংবাদিকরা নিজ নিজ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রতিবাদ করেছেন। এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম জানান, মামলা রেকর্ড হওয়ার পর আসামীদের গ্রেফতাদের চেষ্টা করা হচ্ছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

ঝিনাইদহে সাংবাদিকের বাড়ি ভাংচুর কিশোর সন্তানকে হাতুড়িপেটা

প্রকাশিত : ০৮:৩৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১