১০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

পদবঞ্চিত আ’লীগ পরিবারের ব্যানারে জাতীয় পার্টি ও বিএনপি কর্মীর মানববন্ধন

লালমনিরহাট জেলা আওয়ামীলীগের কমিটিতে কো-অপ্ট করে সাখওয়াত হোসেন সুমন খানকে যুগ্ন সম্পাদক করার প্রতিবাদে পদবঞ্চিত আওয়ামীলীগ পরিবারের ব্যানারে বিএনপি ও জাতীয় পার্টির কর্মীদের মানববন্ধন করার অভিযোগ উঠেছে। রবিবার দুপুরে শহরের জনতা মোড় সংলগ্ন এলাকায় মানববন্ধনে জেলা জাতীয় মটর শ্রমিক পার্টির সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আছির উদ্দিন ও বিএনপির সক্রিয় কর্মীদের অংশগ্রহনের কারনে তোলপার শুরু হয়েছে জেলা জুড়ে।
সদর উপজেলা যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম ও পৌর যুবলীগের সভাপতি আলমগীর হোসেনের নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের হাতে প্লে­কার্ড ঝুলিয়ে রাখতে দেখা গেছে। বিএনপি ও জাতীয় পার্টির কর্মীদের নিয়ে মানববন্ধন করায় জেলা আওয়ামীলীগের নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন।
মানববন্ধনে সদর উপজেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক আনোয়ারুল হক দুলু বলেন, লালমনিরহাট জেলা আওয়ামী লীগ একটি পারিবারিক আওয়ামী লীগে পরিনত হয়েছে।
সমাজকল্যান মন্ত্রী নুরুজ্জামান আহমেদের পরিবার থেকে আট জন, মোতাহার এমপির পরিবার থেকে সাত জন, মতিয়ার রহমানের পরিবার থেকে ছয় জনকে রাখা হয়েছে জেলা কমিটিতে। এভাবে আওয়ামী লীগ চলতে পারে না।
জেলা জাতীয় মটর শ্রমিক পার্টির সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আছির উদ্দিন বলেন, সদর থানা যুবলীগের সভাপতি শফিকুলের অনুরোধে মানববন্ধনে দাড়িয়ে ছিলাম। মূলত আমি ওই দিকে একটু কাজে গিয়েছিলাম।
এ বিষয়ে জেলা যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবির বলেন, যুবলীগ নেতা শফিকুল ও আলমগীরের নেতৃত্বে যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে তাতে জাতীয় পার্টির নেতা ও বিএনপি কর্মীদের অংশগ্রহনের অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি।
এ বিষয়ে জেলা জাতীয় পার্টির আহবায়ক শেরিফা কাদের বলেন, আমরা বিষয়টি জানিনা। খোঁজ খবর নিয়ে ব্যাবস্থা গ্রহন করা হবে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

পদবঞ্চিত আ’লীগ পরিবারের ব্যানারে জাতীয় পার্টি ও বিএনপি কর্মীর মানববন্ধন

প্রকাশিত : ০৬:১৩:১৪ অপরাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১