১০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

শেরপুরে ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি, নিন্মাঞ্চল প্লাবিত

শেরপুরে ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধির ফলে সদর উপজেলার চরপক্ষীমারি ইউনিয়নের কিছু গ্রামের নিন্মাঞ্চল এলাকা প্লাবিত হয়েছে। এর ভেতর কুলুরচর, ডাকপাড়া, ব্যাপারিপাড়া, জঙ্গলদী, ডাগলপাড়া উল্লেখযোগ্য। প্রতি বছরের ন্যায় এবারও বন্যার আগমন ঘটেছে। ডাক পাড়ার আবু সামা (৫৫) বলেন, বন্যার পানি প্রতি বছরের মত এ বছর আসলেও সবচেয়ে বেশি পানি এসেছে কুলুরচর এলাকায়।

শেরপুর জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহ প্রকৌশলী ইয়াছমিন খাতুন জানান, এ পয়েন্টে ব্রহ্মপুত্র নদের পানির বিপদ সীমার স্তর হচ্ছে ১৭ মিটার আজ ৬-৯-২১ইং সকাল ৬:৩০মিনিট পর্যন্ত এর মাপ হচ্ছে ১৬.৬২ মিটার। তিনি বলেন পানি বৃদ্ধি পাওয়ার বিষয়টি তিনি উদ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।

চরপক্ষীমারি ইউপি চেয়ারম্যান আকবর আলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, কুলুরচর ব্যাপারিপাড়া হচ্ছে নদীগর্ভের নীচু গ্রাম সেখানে এক-দের’শ বাড়িতে পানি প্রবেশ করেছে পাশাপাশি জঙ্গলদী ব্রহ্মপুত্র নদের পাড় ঘেঁষে কিছু বাড়িতেও পানি প্রবেশ করেছে। প্রতি বছর এসব এলাকায় বিপুল পরিমাণ সবজি চাষ হলেও এবারের বন্যায় তেমন ক্ষতি হয়নি, তিনি আরোও বলেন, বন্যার আগমন হলেও কেউ পানিবন্ধি হয়নি। তবে ব্যাপাড়ি পাড়ায় কিছু হতদরিদ্র পরিবার রয়েছে এবং এদের সাহায্য করার ব্যাপারে তিনি সদর ইউএনও ফিরোজ আল মামুনের সাথে কথা বলেছেন।

সদর ইউএনও ফিরোজ আল মামুন জানায়, তিনি এ বিষয়ে অবগত হয়েছেন এবং ক্ষতিগ্রস্তদর সাহায্য-সহযোগিতা করার বিষয়ে ব্যবস্হা গ্রহন করবেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

শেরপুরে ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি, নিন্মাঞ্চল প্লাবিত

প্রকাশিত : ০৫:৩৩:৪০ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১