আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনের পৃথক দুটি মামলায় পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার সহ ১৬ জনকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। সোমবার (৬ সপ্টেম্বের) দুপুরে পটুয়াখালীর দ্রæত বিচার ট্রাইবুনাল আদালতে বিচারক মো. আমিরুল ইসলাম তাদের জেল হাজতে প্রেরনেন নির্দেশ দেন।
মামলার বাদী পক্ষের আইনজীবী মো. আল আমিন হাওলাদার বলনে, দ্রæত বিচার আইনে ছোট বিঘাই এলাকার ব্রিকফিল্ড ব্যবসায়ী মোঃ শহীদ গাজী বাদী হয়ে দুটি মামলা দায়ের করেন। মামলায় আলতাফ হোসেন হাওলাদার সহ মোট ১৬ জনকে আসামি করা হয়।
দুটি মামলায় অভযিুক্ত আসামীরা মহামান্য হাইর্কোট থেকে আগাম জামিন নিয়েছিলো। সোমবার আসামীরা সেচ্ছায় বিজ্ঞ আদালতে উপস্থতি হয়ে জামিন আবেদন করলে আদালত সিডবিøউ মূলে আসামিদের জেল হাজতে প্রেরনের নির্দেশ দেয়ে।
তিনি আরও জানান, দ্রুত বিচার আইনের মামলায় ( ১৬০/২১) ১৬ জনকে আসামী করা হয়েছে এবং এদের মধ্যে ১৪ জনকে অপর একটি মামলায় আসামি করা হয় যার মামলা নং (১৩৯/২১)।
আসামি পক্ষে আইনজীবী হলেন মো. মিজানুর রহমান (১২), সিনিয়র আইনজীবী আবুল কাসেম, অ্যাড. এনামুল হক। ১৩৯ নং মামলার বাদী পক্ষরে আইনী কৌশলী উজ্জ্বল বসু ও ১৬০ নং মামলার সৈয়দ মো. মহসীন, অতরিক্তি আইনজীবী মো.আল আমিন।
উল্লেখ্য এ বছরের ১৩ ফেব্রুয়ারী রাতে ছোট বিঘাই এলাকার মাটিভাঙ্গায় গাজী পরিবারের মালিকানাধীন একটি ইট ভাটায় হামলা চালিয়ে মাটি টানার ট্রাক্টর পুড়িয়ে দেয়া, ভাটার হাওয়া মেশিনে অগ্নি সংযোগ, অফিস ভাংচুর করে টাকা পয়সা নিয়ে যাওয়া, ভাটার একটি ট্রাক্টর থেকে মেশিন খুলে নেয়াসহ কয়েক লাখ কাঁচা ইট নস্ট করা হয়। আর এর সব কিছুই করা হয়েছে স্থানীয় চেয়ারম্যানের মদদে এমনটাই দাবী করে ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষ থেকে সে সময় মামলা দায়ের করা হয়েছিলো।




















