০৭:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

চট্টগ্রাম-দোহাজারি রুটে ট্রেন লাইনচ্যুত, বন্ধ রয়েছে সব ট্রেন চলাচল

  • মোরশেদ আলম
  • প্রকাশিত : ০৭:১৪:২৯ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১
  • 103

চট্টগ্রাম-দোহাজারি রুটে পটিয়া খানমোহনা রেল ষ্টেশনের পাশে একটি তেল সরবরাহকারী ট্রেন লাইনচ্যুত হয়েছে।

সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে পটিয়া খানমোহনা রেল ষ্টেশনের পাশে ট্রেনের পিডিবি ইঞ্জিন নং ২২০৪ লাইনচ্যুত হয় পড়ে। কোন বড় দূর্ঘটনা না ঘটলেও এ ঘটনার পর বন্ধ রয়েছে চট্টগ্রাম-দোহাজারী রুটে রেল চলাচল।

স্থানীয়রা জানান, ট্রেন চালিয়ে নিয়ে যাওয়ার সময় আমরা দেখি লাইন থেকে আগুন বের হচ্ছে। ট্রেন মাষ্টার ট্রেন না থামিয়ে উচ্চ গতিতে চালিয়ে নিয়ে যাওয়ার ৭শ থেকে ৮শ ফুট দূরে গিয়ে লাইনচ্যুত হয়ে পড়ে যায় ট্রেনটি।

খানমোহনা স্টেশনের লাইন ম্যান স্বপন কুমার দাশ জানান, দোহাজারী পাওয়ার প্লান্টে তেল সরবারহ দিয়ে চট্টগ্রাম শহরে চলে যাওয়ার সময় পটিয়া খানমোহনা রেলষ্টেশনের পাশে পিডিবি ইঞ্জিন নং ২২০৪ লাইনচ্যুত হয়ে পড়ে। প্রায় ৭৫০ ফুট লাইন ক্ষতিগস্থ হয়েছে। আপাতত লাইন বন্ধ রয়েছে। লাইনটি ঠিক করার পর আবারো ট্রেন চলাচল করতে পারবে বলে জানান তিনি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

হাম উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু

চট্টগ্রাম-দোহাজারি রুটে ট্রেন লাইনচ্যুত, বন্ধ রয়েছে সব ট্রেন চলাচল

প্রকাশিত : ০৭:১৪:২৯ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১