১২:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬

শ্রীপুরে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ

মাগুরার শ্রীপুর উপজেলার কুমার নদের শ্রীপুর শ্মশান ঘাট এলাকায় সোমবার বেলা ১১টায় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার লিউজা উল জান্নাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মাছের পোনা অবমুক্ত করেন।

উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে এ মাছের পোনা অবমুক্তকরণে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শ্যামাপদ কুন্ড শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল, কৃষি অফিসার সালমা জাহান নিপা, উপজেলা মৎস্য অফিসার মোঃ আবদুর রাজ্জাক প্রমুখ ।

মৎস্য অফিসার মোঃ আবদুর রাজ্জাক জানান, চলতি বর্ষা মৌসুমে উন্মুক্ত জলাশয়ে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির অংশ হিসেবে কুমার নদ ও উপজেলার বরিশাট গুচ্ছ গ্রামের উন্মুক্ত জলাশয়ে ২ শ ৩ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

মাদকমুক্ত চট্টগ্রাম গড়তে সম্মিলিত অঙ্গীকার, জেলা পুলিশের সুধী সমাবেশ ও র‍্যালি

শ্রীপুরে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ

প্রকাশিত : ০৮:২৮:১৪ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১