১১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

নিজ গৃহে স্ত্রী’কে হত্যা, সিআইডির হাতে আটক ঘাতক স্বামী ’রুবেল মিয়া’

  • মাসুদ রানা
  • প্রকাশিত : ০৫:৪১:১০ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১
  • 113

পারিবারিক দাম্পত্য কলহের জের ধরে ১৯ আগস্ট ২১ তারিখে জামালপুর পৌরসভাধীননয়াপাড়া এলাকা মৃত মোকছেদ আলীর মেয়ে মোসলিমা আক্তার ময়না’কে তার স্বামী মোঃ রুবেল মিয়াকর্তৃক হত্যার শিকার হয়।হত্যাকান্ডের পরপরই ঘাতক রুবেল অজ্ঞাত স্থানে আত্মগোপন করে। এরইধারাবাহিকতায় ময়নার মা মোছাঃ সুরমেলী কর্তৃক বিবাদী মোঃ রুবেল মিয়ার বিরুদ্ধে দায়েরকৃতঅভিযোগের প্রেক্ষিতে জামালপুর সদর থানার মামলা নং- ৫৭, তারিখ-২১/০৮/২০২১ ইং ধারা- ৩০২পেনাল কোড- ১৮৬০ রুজু করা হয়।

প্রায় ২ বছর পূর্বে নিজেদের পছন্দ অনুযায়ী তাদের বিয়ে হয়। বিয়ের পর হতে রুবেল শ্বশুর বাড়ীতে ঘরজামাই হিসেবে অবস্থান করে এলাকায় রাজমিস্ত্রীর কাজ করে আসছিল। স্বামী কর্তৃক নিজ গৃহেনির্মমভাবে খুন হওয়ার ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট,অনলাইন ওইলেকট্রনিক মিডিয়ায় বেশ গুরুত্বের সাথে প্রচারিত হয়।

উক্ত ঘটনা সংঘঠিত হওয়ার পর সিআইডি ছায়া তদন্ত শুরু করে। সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তাধর পিপিএম এর সার্বিক দিক নির্দেশনায় এলআইসি’র একটি চৌকস টিম ঢাকার ডেমরা থানাধীনইসলামবাগ, বাশেরপুল এলাকা থেকে মামলার একমাত্র এজাহারনামীয় আসামী মোঃ রুবেল মিয়া’কেগ্রেফতার করতে সমর্থ হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী স্বীকার করে যে, অন্য একটি মেয়ের সাথে তার পরকীয়ারসম্পর্ক ছিল। উক্ত সম্পর্কের কথা তার স্ত্রী জানতে পারলে প্রায়শই তার সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হতো।এ দাম্পত্য কলহের কারনেই পূর্ব পরিকল্পিতভাবে গলা টিপে শ্বাসরোধ করে নির্মমভাবে এই হত্যাকান্ডসংঘঠন করে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

নিজ গৃহে স্ত্রী’কে হত্যা, সিআইডির হাতে আটক ঘাতক স্বামী ’রুবেল মিয়া’

প্রকাশিত : ০৫:৪১:১০ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১