মায়ের সামনে নড়াইল জেলার কালিয়া থানাধীন বাবরা হাচলা ইউনিয়নের উড়শীতেপারিবারিক কলহের জেরে স্ত্রী দিপালী বেগম’কে স্বামী রকিবুল গাজী’হাতুড়ি দিয়ে পিটিয়ে নির্মম ভাবেহত্যা করে। গত ০২ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।দিপালী উড়শী গ্রামের গাজীনিউ মডেল ফার্নিচার এর মালিক রকিবুল গাজীর স্ত্রী। ০৬ বছর পূর্বে রকিবুল সাথে তার বিয়ে হয়।বিয়ের সময় রকিবুল যৌতুক হিসেবে নগদ ০৫ (পাঁচ) লাখ টাকা নেয়। রকিবুল কিছুদিন পর আবার ১০ (দশ) লাখ টাকা দাবি করে। কিন্তু স্ত্রী দীপালির পরিবারের সদস্যরা তা দিতে অস্বীকার করে। এরপরথেকে দীপালির উপর শুরু হয় অমানুষিক নির্যাতন। দীপালির মা তা জানতে পেরে বসতবাড়ি বিক্রয়করে ১০ (দশ) লাখ টাকা যৌতুক প্রদান করে। এই টাকা দিয়ে রকিবুল বাড়ি, ফার্নিচারের দোকান, কাঠেরডিজাইন করবার মেশিন ক্রয় করে। এরপর রবিবুল পুনরায় ০৪ (চার) লাখ টাকা দাবি করে। এই টাকাআদায়ের জন্য দীপালির উপর পুনরায় নির্যাতন শুরু হলে দীপালির মা বিষয়টি নিষ্পত্তির জন্য মেয়েরবাড়িতে আসে। পরবর্তিতে উক্ত বিষয় নিয়ে কলহের জের ধরে রকিবুল তার স্ত্রী দীপালির মা এর সামনেহাতুড়ি দিয়ে দীপালিকে মাথায় আঘাত করলে মাথার খুলি ফেটে মগজ বের হয়ে যায়। আশেপাশেরমানুষ চিকিৎসার জন্য পল্লী চিকিৎসককে ডেকে আনলে সে জানায় যে দীপালি মৃত্যুবরণ করেছে।
এই নৃশংস হত্যাকান্ডটি স্থানীয় ও জাতীয় পত্রিকায় ব্যাপক আলোচিত হয়। বিশেষ পুলিশ সুপার মুক্তাধর , পিপিএম এর সার্বিক দিক-নির্দেশনা ও তত্তাবধানে হত্যাকান্ডের পলাতক আসামীর সম্ভাব্যলুকিয়ে থাকবার সকল স্থানে অভিযান পরিচালনা করা হয়।যার ধারাবাহিকতায় সিআইডি’র একটিচৌকস টিম আত্মগোপনকৃত পলাতক আসামী রকিবুল গাজী (৪০) কে সাভারের ধামসোনা হতেগ্রেফতার করতে সক্ষম হয়। আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডের দায় স্বীকার করে। স্বল্প সময়েহত্যাকারীকে গ্রেফতার সিআইডি তথা বাংলাদেশ পুলিশের একটি উল্লেখযোগ্য অর্জন।




















