১২:০১ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

কলাপাড়ায় পরকীয়ার দায়ে স্ত্রী, প্রেমিক ও সহযোগী কারাগারে

কলাপাড়ায় পরকীয়া প্রেমের দায়ে স্বামীর দেয়া মামলায় স্ত্রী, পরকীয়া প্রেমিক ও তার এক সহযোগীকে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার স্বামী আবুল কালাম প্যাদা বাদী হয়ে স্ত্রী নিলুফা বেগম (৩০), পরকীয়া প্রেমিক তুহিন সরদার (২৩) ও তার সহযোগী রাকিবুল ইসলাম (২২) কে আসামী করে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করে। পুলিশ বুধবার শেষ বিকালে বালিয়াতলী এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, প্রায় ১৮ বছর আগে বড়বালিয়াতলী গ্রামের আবুল কালামের সঙ্গে একই এলাকার নিলুফা বেগমের বিয়ে হয়। বর্তমানে তাদের এক মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। পেশাগত কারনে কালাম কলাপাড়া পৌর শহরে অটোবাইক চালানোর সুযোগে তুহিন তার স্ত্রী নিলুফার সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এনিয়ে বেশ কয়েকবার শালিস বেঠক হলেও তারা সংশোধন হয়নি।

গত ৬ সেপ্টেম্বর রাকিবুলের সহয়তায় ঘরে থাকা ২ লাখ টাকার স্বর্নালংকার নিয়ে নিলুফা বেগম ও তুহিন সরদার পলায়ন করে। পরে কোন উপায়ন্ত না পেয়ে তিনি পরিবারের সদস্যদের সম্মতিক্রমে কলাপাড়া থানায় মামলা দায়ের করেন।

কলাপাড়া থানার ওসি তদন্ত আসাদুজ্জামান গনমাধ্যমকে জানায়, আসামীদের গ্রেফতার করে আদালতে প্রেরন করলে বিজ্ঞ আদালত তাদের জেল হাজতে প্রেরনের নির্দেশ দেয়।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

কলাপাড়ায় পরকীয়ার দায়ে স্ত্রী, প্রেমিক ও সহযোগী কারাগারে

প্রকাশিত : ০৮:১৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১