নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে নির্মানধীন পাকা দেয়াল ভেঙে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার সকালে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা নদীর পারে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগি নুরুল হক জানান, উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া এলাকার মৃত ফজলু মিয়ার মেয়ে নাসিমা বানুর সাথে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার সকালে নাসিমা বানুসহ অজ্ঞাত ১০/১৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে আমার নব নির্মানকৃত দেয়াল ভেঙে ফেলে। এ সময় তার পরিবারের লোকজন বাধা দিতে এলে তাদেরকে হত্যার হুমকি প্রধান করে চলে যায়। তিনি আরো জানান, নাসিমা বানু রূপগঞ্জ থানার আনসার ভি ডি পিতে চাকুরী করেন। এর জন্য তাদের বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পায়না সে আমাদেরকে দীর্ঘদিন যাবৎ হয়রানী করে আসছে। এ ঘটনায় নুরুল হক বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে জানতে যোগাযোগ নাসিমা বানুর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম সায়েদ বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















