১২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

কুমিল্লা-৭ আসনে উপনির্বাচন: আলোচনায় তিন হেভিওয়েট প্রার্থী

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ৭ অক্টোবর কুমিল্লা-৭ আসনের উপনির্বাচনের ভোট। এ নির্বাচনে বিএনপির কোন প্রার্থীকে দেখা না গেলেও মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ৭জন প্রার্থী। তারা দলীয় সমর্থন পেতে দলের মনোনয়ন ফরম কিনেছেন। তবে আলোচনায় আছেন দলটির তিন জন হেভিওয়েট প্রার্থী। যদিও দলের সংসদীয় বোডের্র সভা না হওয়ায় এখনো চ’ড়ান্ত হয়নি কে হচ্ছেন কুমিল্লা-৭ আসনের উপনির্বাচনে নৌকার নতুন মাঝি। দলীয় নেতাকর্মী আর নির্বাচনী মাঠ জরিপে যে কয়জন প্রার্থীর নাম ঘুরে ফিরে আলোচনায় রয়েছে তারা হলেন-বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের সাবেক ভাইস চ্যান্সেলর ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ডা.প্রাণ গোপাল দত্ত,প্রয়াত এমপি আলী আশরাফের ছেলে চান্দিনা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুনতাকিম আশরাফ টিট, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সহিদ উল্লাহ। এ ছাড়াও আসনটিতে নৌকার মাঝি হতে চান নারী নেত্রী ও জেলা আওয়ামীলীগের সদস্য এবং কুমিল্লা উত্তর জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহয়ক নাজনীন আক্তার, চান্দিনা উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামলিীগের সদস্য জাকির হোসেন (আজাদ), চান্দিনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল আহসান মজুমদার (রিপন), চান্দিনা উপজেলা কৃষক লীগের আইন বিষয়ক সম্পাদক শাহজালাল মিঞা শিপন। এই সাত জনের মধ্যে এক জন পাবেন দলের মনোনয়ন এমনটাই ধারণা করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলেন-যোগ্যতা নয়,প্রয়াত এমপি পরিবারের প্রতি সহানুভ’তি প্রকাশ করে মনোনয়ন দেওয়া হলে তাঁর ছেলে মুনতাকিম আশরাফ টিটু মনোনয়ন পেতে পারেন। এদিকে মনোনয়ন নিয়ে বেশ আলোচনায় আছেন বঙ্গবন্ধু মেডিকেল কলেজের সাবেক ভাইস চ্যান্সেলর ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ডা. প্রাণ গোপাল দত্ত।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

কুমিল্লা-৭ আসনে উপনির্বাচন: আলোচনায় তিন হেভিওয়েট প্রার্থী

প্রকাশিত : ০৯:৩০:০০ অপরাহ্ন, শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১