১২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

লোহাগাড়ায় সিএনজিসহ ২ অপহরণকারী আটক

দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নে এক যুবককে অপহরণ করে টাকা দাবি করায় সিএনজি চালকসহ ২জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

আটককৃতরা হল সাতকানিয়া উপজেলার ছদাহার মোহাম্মদ শাহেদের পুত্র মোহাম্মদ জমির উদ্দিন ও পদুয়া ইউনিয়নের নিজতালুক এলাকার মোহাম্মদ ফরিদ উদ্দিনের পুত্র মোহাম্মদ ইমরান।

স্থানীয় সূত্রে জানা যায়, মুহাম্মদ আলা উদ্দিন গতকাল সন্ধ্যায় পদুয়া বাজার থেকে বাড়িতে যাওয়ার সময় চট্টগ্রাম-কক্সবাজারর মহাসড়কের সিকদার দিঘীর পাড় এলাকায় আসলে সংঘবদ্ধ একটি দল সিএনজিতে তুলে নিয়ে যায়। পরে অপহরণকারীরা কাছ থেকে ১ লক্ষ টাকা দাবী করে। অপহৃত আলাউদ্দিন মুক্তিপণের বিষয়টি স্ত্রী বুলু আকতারকে মুঠোফোনে জানায়।

অপহ্নত আলাউদ্দিনের স্ত্রী বুলু আকতার লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদকে অবহিত করলে এসআই ভক্ত চন্দ্র দত্তের নেতৃত্বে পুলিশের একটি টিম পাঠিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বার আউলিয়া দরগাহ গেইটের সামনে হতে সিএনজি চালক সহ ২ জন অপহরণকারীকে গ্রেফতার করে।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ বলেন, পদুয়ায় এক যুবককে অপহরণ করে ১ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করছে বিষয়টি আমাকে জানালে পুলিশের একটি টিম পাঠিয়ে ভিকটিমকে উদ্ধার করি এবং সিএনজি চালকসহ ২জন অপহরণকারীকে গ্রেফতার করি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

লোহাগাড়ায় সিএনজিসহ ২ অপহরণকারী আটক

প্রকাশিত : ০৫:৩৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১