সাতক্ষীরা সীমান্তবর্তী গ্রামের মাদরা হতে পল্লীবিদ্যুৎ এর চলমান লাইনের খুটি থেকে ট্রান্সফরমার চুরি করার সময় বিদ্যুৎতায়িত ২ চোর মারাত্মক আহত হয়ে হাসপাতালে। এ সময় ঘটনার সাথে যুক্তথাকা এক চোর পালিয়ে যায়।সাতক্ষীরা পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম মাসুম আহম্মেদ এ প্রতিবেদককে জানিয়েছেন, আজ ১১ সেপ্টেম্বর ভোরে কলারোয়া জোনাল অফিসের আওতায় রাজাপুর অভিযোগ কেন্দ্রের মাদরা গ্রামের মাঠ থেকে ১০ কেভিএ ট্রান্সফরমার চুরি করতে খুটিতে ওঠে কলারোয়া উপজেলার মাদরা গ্রামের আক্কাস আলী সরদারের পুত্র শাহিনুর রহমান (২০) একই গ্রামের খায়রুল ইসালামের পুত্র জসীম হোসেন (২২) ও আজান আলীর পুত্র মাসুদ রানা। খুটিতে উঠে বিদ্যুৎতায়িত হয়ে নিচে পড়ে থাকে,জসিম ও শাহিনুর।মাসুদ রানা পালিয়ে যায়। বর্তমানে ২ চোর কলারোয়ায়া স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি রয়েছে। এ বিষয়ে কলারোয়া থানার ওসি জিল্লাল হোসেন (তদন্ত) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
০৪:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম :
ট্রান্সফরমার চুরির করতে গিয়ে হাসপাতালে ২ চোর
-
জামালউদ্দীন, সাতক্ষীরা - প্রকাশিত : ০৮:৪২:১৬ অপরাহ্ন, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১
- 95
ট্যাগ :
জনপ্রিয়




















