১২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা সংগঠক আনিসুর রহমানের দাফন সম্পন্ন

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ৬৯’র আন্দোলনের বিপ্লবী নেতা, মেহেন্দিগঞ্জ উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, ১৯৬৬-১৯৭২ মেহেন্দিগঞ্জের প্রথম জাতীয় পতাকা উত্তোলনকারী, মেহেন্দিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাদেকপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আ’লীগ নেতা সরদার আনিসুর রহমান’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। মুক্তিযোদ্ধা পরিবারের জন্য সংরক্ষিত পাতারহাট বন্দরের মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স কবরস্থানে দাফন করা হয়।

পাতারহাট থানা আব্দুল্লাহপুর জামে মসজিদ প্রাঙ্গণে শনিবার সকাল ১০ টায় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশের একটি চৌকস দল বীর এই মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করে। হাজার হাজার মানুষ যানাজায় নামাজে অংশ নেন। প্রশাসনের কর্মকর্তারা, মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষ ছিলেন যানাজায়। এসময় বীর মুক্তিযোদ্ধা কে মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও বার বার নির্বাচিত পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কামাল উদ্দিন খান, মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগে সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ৫নংসদর ইউনিয়ন পরিষদ সফল চেয়ারম্যান জনাব নিজামউদ্দিন আহমেদ, মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি পারভেজ চান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রকিব , মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সিনিয়র যুগ্ম আহবায়ক ফিরোজ গোলদার সহ নেতৃবৃন্দ, মেহেন্দিগঞ্জ উপজেলা ছাএলীগ সভাপতি মোঃ নিরব বেপারী ও পৌর ছাএলীগ সভাপতি সাওখায়াত হোসেন রনি, সাধারণ সম্পাদক মোঃ সুমন হোসেন মহানায়ক ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।পরে রাষ্ট্রীয় মর্যাদায় কবরস্থানে তাকে দাফন সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে একজন মহান মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদকে হারালো তার শূন্যতা পূরণ হওয়ার নয়। উল্লেখ শুক্রবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার সময় মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শেষঃনিশ্বাস ত্যাগ করেন বীরমুক্তিযোদ্ধা সরদার আনিছুর রহমান।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা সংগঠক আনিসুর রহমানের দাফন সম্পন্ন

প্রকাশিত : ০৯:২০:০৪ অপরাহ্ন, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১